আমেরিকা , বুধবার, ১৮ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প

মিশিগানে প্রথমবারের মতো শনাক্ত হলো এশিয়ান লম্বা শিংওয়ালা টিক্স

  • আপলোড সময় : ০৬-০৭-২০২৫ ০১:৫৮:৩৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৬-০৭-২০২৫ ০১:৫৮:৩৪ পূর্বাহ্ন
মিশিগানে প্রথমবারের মতো শনাক্ত হলো এশিয়ান লম্বা শিংওয়ালা টিক্স
এ বছর মিশিগানের পশ্চিমাঞ্চলে ক্যালভিন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা টিক্স জরিপের সময় শিয়ান লম্বা শিংওয়ালা টিক শনাক্ত করেছেন। এটি রাজ্যে এই প্রজাতির প্রথম শনাক্তকরণ/Michigan Department of Agriculture and Rural Development

বেরিয়েন কাউন্টি, ৫ জুলাই : মিশিগানে সম্প্রতি টিকবাহিত রোগসংক্রান্ত সতর্কতা আরও এক ধাপ বেড়েছে। ক্যালভিন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথমবারের মতো রাজ্যে শনাক্ত করেছেন এশিয়ান লম্বা শিংওয়ালা টিক্স নামক একটি প্রজাতি, যা মানুষ, পোষা প্রাণী ও গবাদি পশুর মধ্যে রোগ ছড়াতে সক্ষম।
গত মে মাসে বেরিয়েন কাউন্টির গ্র্যান্ড মেরে স্টেট পার্কে চলমান নজরদারি অভিযানে এই টিক্স প্রজাতিটি প্রথম ধরা পড়ে। গবেষণার অংশ হিসেবে শিক্ষার্থীরা পার্কের হাইকিং ট্রেইলে একটি সাদা চাদর টেনে নিয়ে যাচ্ছিলেন—তাদের লক্ষ্য ছিল মূলত কালো পায়ের হরিণ টিক্স পর্যবেক্ষণ করা, যা 'লাইম ডিজিজ' এর মূল বাহক হিসেবে পরিচিত। কিন্তু সে সময় হঠাৎ করেই নজরে আসে এই নতুন এবং উদ্বেগজনক প্রজাতি।
ক্যালভিন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক উইলিয়াম মিলার, যিনি প্রকল্পটির নেতৃত্ব দিচ্ছেন, বলেন, “এটা একেবারেই অপ্রত্যাশিত ছিল। আমাদের লক্ষ্য ছিল ভিন্ন কিছু, কিন্তু যখন এটি ধরা পড়ে, তখন পুরো প্রতিক্রিয়া পরিকল্পনা দ্রুত সক্রিয় হয়। এটি নিঃসন্দেহে এক অদ্ভুত আবিষ্কার।”
এই টিক প্রজাতিটি মূলত এশিয়ার কিছু অঞ্চলে সাধারণ, তবে সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঞ্চলে এটি ছড়িয়ে পড়েছে। এটি মানুষ, পোষা প্রাণী, এমনকি গবাদি পশুর মধ্যেও সংক্রমণ ঘটাতে পারে, এবং কিছু ক্ষেত্রে প্রাণঘাতী সংক্রমণের ঝুঁকিও বহন করে।
প্রাকৃতিক পরিবেশে ঘোরাফেরার সময় টিক কামড়ের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে। অধ্যাপক মিলার সাধারণ মানুষকে আতঙ্কিত না হয়ে সচেতন ও সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন: বাইরে যাওয়ার সময় মোজার ভিতরে লম্বা প্যান্ট গুঁজে পরুন, DEET বা permethrin যুক্ত টিক-বিরোধী স্প্রে ব্যবহার করুন, ঘরে ফিরে গোসল করে নিন এবং টিক পরীক্ষা করুন।
মিশিগানের প্রধান চিকিৎসা নির্বাহী ডাঃ নাতাশা বাগদাসারিয়ান বলেন, “যদি আপনার শরীরে কোনও টিক ধরা পড়ে, তবে দ্রুত সেটি সরিয়ে ফেলুন। এরপর স্বাস্থ্যগত কোনো অস্বাভাবিক উপসর্গ যেমন জ্বর, ফুসকুড়ি, পেশী বা জয়েন্টে ব্যথা দেখা দিলে, কিংবা যদি টিক ২৪ ঘণ্টার বেশি শরীরে ছিল বলে সন্দেহ হয়, তাহলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে।”
বিশেষজ্ঞরা বলছেন, টিক মিশিগানে নতুন নয়—তবে নতুন প্রজাতির উপস্থিতি ভবিষ্যতের জন্য একটি সতর্ক বার্তা। টিক প্রাকৃতিক পরিবেশে সাধারণ, তাই ঘোরাফেরার সময় সচেতনতা ও প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণই হতে পারে এই ঝুঁকি মোকাবিলার সর্বোত্তম উপায়।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ

প্রাণীর হামলার মতো ক্ষত, নোভিতে নবজাতকের মৃত্যুর তদন্তে পুলিশ