আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নতুন বই নিয়ে মিশিগানে আসছেন জিল বাইডেন সিকল সেল চিকিৎসার মানোন্নয়নে মিশিগানের নতুন পরিকল্পনা প্রকাশ মিশিগানে জ্বালানি তেলের দাম ৪ ডলারের ওপর পৌঁছালো রচেস্টার হিলসে ওয়ালমার্টে অশালীন অঙ্গ প্রদর্শন, অভিযুক্ত ৩২ বছরের ব্যক্তি এক-এগারোর আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরী গ্রেপ্তার জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

ফ্লাইটে নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে এক যাত্রী আটক

  • আপলোড সময় : ০৭-০৭-২০২৫ ০১:০৯:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৭-০৭-২০২৫ ০১:০৯:১৭ অপরাহ্ন
ফ্লাইটে নাবালিকাকে যৌন হয়রানির অভিযোগে এক যাত্রী আটক
ডেট্রয়েট, ৮ জুলাই : টোকিও থেকে ডেট্রয়েটগামী একটি আন্তর্জাতিক ফ্লাইটে ১৮ বছরের কম বয়সী এক কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে এক যাত্রীকে ফেডারেল আদালতে সোপর্দ করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি খোয়া নগুয়েনের বিরুদ্ধে মার্কিন ফেডারেল আদালতে ফৌজদারি মামলা দায়ের করেছে এফবিআই।
আদালতের নথি অনুসারে, গত ৫ জুলাই ডেল্টা এয়ারলাইন্সের ওই ফ্লাইট চলাকালীন নগুয়েন কিশোরী যাত্রীটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেন বলে অভিযোগ উঠে। কিশোরীর মা বিষয়টি তাৎক্ষণিকভাবে বিমানের ক্রুদের জানালে, ক্রুরা নগুয়েনকে নজরদারিতে রেখে জিপ টাই দিয়ে আটকে রাখেন। বিমানটি রোমুলাসের ডেট্রয়েট মেট্রো বিমানবন্দরে অবতরণের পর তাকে এফবিআইয়ের কাছে হস্তান্তর করা হয়।
ভুক্তভোগী এফবিআই কর্মকর্তাদের জানান, তিনি টয়লেট থেকে ফেরার পথে অনুভব করেন, একজন ব্যক্তি পেছন থেকে তার পোশাকের ওপর দিয়ে তার নিতম্বে হাত রাখেন। তিনি সরতে চাইলেও ওই ব্যক্তি বারবার তার পথ আটকে দেন এবং তাকে সার্ভিস কার্টের পাশে আটকে রাখেন।
অপর এক যাত্রী জানান, ফ্লাইটজুড়ে নগুয়েনের আচরণ ছিল অস্বাভাবিক—তিনি নানা অদ্ভুত প্রশ্ন করছিলেন, বসে থাকছিলেন না, এবং ভুক্তভোগীকে অনুসরণ করছিলেন বলে উল্লেখ করেন।
ফেডারেল অভিযোগে বলা হয়েছে, বিমানে যুক্তরাষ্ট্রের এখতিয়ারে অবস্থানকালে এই ধরনের যৌন আচরণ আইনত দণ্ডনীয়। দোষী সাব্যস্ত হলে নগুয়েনের সর্বোচ্চ তিন বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।
ডেল্টা এয়ারলাইন্স এক বিবৃতিতে জানিয়েছে, তারা যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে “অবৈধ ও অনভিপ্রেত আচরণের বিরুদ্ধে শূন্য সহনশীলতা” অনুসরণ করে এবং আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সমন্বয়ে কাজ করে। নগুয়েনকে ডেল্টার অভ্যন্তরীণ “নো-ফ্লাই তালিকায়” যুক্ত করা হয়েছে।
নগুয়েনের বিরুদ্ধে অভিযোগ দায়েরের পর সোমবার তাকে ডেট্রয়েটের ফেডারেল আদালতে হাজির করা হবে। এই মামলায় এখনও তার পক্ষে কোনো আইনজীবীর নাম নথিভুক্ত হয়নি।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ