আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক বসালেন ট্রাম্প

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০১:২৫:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ০১:২৫:৩১ পূর্বাহ্ন
বাংলাদেশি পণ্যে ৩৫% শুল্ক বসালেন ট্রাম্প
ওয়ারেন, ৮ জুলাই : বাংলাদেশ থেকে আমদানি করা সব পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই শুল্ক ২০২৫ সালের ১ আগস্ট থেকে কার্যকর হবে বলে সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ জানিয়েছেন তিনি।
বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে লেখা এক চিঠিতে ট্রাম্প বলেন, এই শুল্ক মৌলিক খাতভিত্তিক শুল্কের অতিরিক্ত হিসেবে আরোপিত হবে। তিনি সতর্ক করে দেন, ঘুরপথে পণ্য আমদানির চেষ্টা করলে তাতেও একই হারে শুল্ক প্রযোজ্য হবে।
চিঠিতে আরও উল্লেখ করা হয়, “বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্রে কারখানা স্থাপন করে পণ্য উৎপাদন করে, তাহলে শুল্ক প্রযোজ্য হবে না। বরং অনুমোদন প্রক্রিয়া দ্রুত ও সহজ করা হবে।”
উল্লেখ্য, চলতি বছরের ৩ এপ্রিল ট্রাম্প বিশ্বজুড়ে পাল্টা শুল্ক আরোপ করেন, তখন বাংলাদেশি পণ্যের ওপর ৩৭ শতাংশ শুল্ক নির্ধারণ করা হয়েছিল। তার আগে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের গড় শুল্ক ছিল ১৫ শতাংশ।
এদিকে শুল্ক ইস্যুতে আলোচনার জন্য বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন বাংলাদেশের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন