আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়, মুহূর্তেই ভাইরাল

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ০২:২৬:৫৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০২:১৯:৪৬ পূর্বাহ্ন
ডেট্রয়েটের রাস্তায় রোবটের দৌড়, মুহূর্তেই ভাইরাল
ডেট্রয়েটের সেভেন মাইল রোডে ইন্টারেক্টিভ কমব্যাট লিগের সদর দপ্তরের সামনে আর্ট কার্টরাইটের মালিকানাধীন একটি হিউম্যানয়েড রোবটকে দৌঁড়াতে দেখা গেছে/David Guralnick, The Detroit News

ডেট্রয়েট, ৮ জুলাই : প্রযুক্তিনগরী ডেট্রয়েটে গত রোববার সকালে দেখা গেল এক বিরল দৃশ্য। সেভেন মাইল রোড বরাবর দৌড়াতে দেখা গেল মানুষের মতো দেখতে একটি রোবটকে, যা মুহূর্তেই পথচারীদের দৃষ্টি কাড়ে এবং কয়েক মিনিটের মধ্যেই সামাজিক মাধ্যমে ভাইরাল হয়ে যায়।
এই মানবিক রোবটটির নাম ‘জিওন’, যার মালিক ও নির্মাতা আর্ট কার্টরাইট, যিনি ইন্টারেক্টিভ কমব্যাট লীগের প্রতিষ্ঠাতা এবং একাধারে উদ্ভাবক ও প্রযুক্তিপ্রেমী। কার্টরাইট বর্তমানে ডেট্রয়েটের একটি গুদামঘরে ১১টি রোবট নিয়ে কাজ করছেন। তিনি জানান, ‘জিওন’–কে নিয়ে গবেষণার অংশ হিসেবেই তাকে রাস্তায় আনা হয়েছিল। কার্টরাইট বলেন, “জিওন শুধু একটি রোবট নয়, এটি একটি মুভমেন্ট। আমি চাই, ডেট্রয়েটের তরুণরা যেন প্রযুক্তিকে ভয় না পেয়ে ভালোবাসে, প্রশ্ন করে, আগ্রহী হয়।”
৫৬ বছর বয়সী আর্ট কার্টরাইট রসায়নে স্নাতক হলেও রোবোটিক্সে তার কোনো আনুষ্ঠানিক শিক্ষা নেই। তবুও তিনি নিজ উদ্যোগে গড়ে তুলেছেন একাধিক রোবট, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ‘জিওন’ এবং একটি ৯ ফুট লম্বা যুদ্ধ-রোবট ‘গ্ল্যাডিয়েটর’। তার নেতৃত্বে ইন্টারেক্টিভ কমব্যাট লীগ এখন ডেট্রয়েটের প্রযুক্তি-জগতে এক আলোচিত নাম।
কার্টরাইটের মূল লক্ষ্য, ডেট্রয়েটের তরুণদের রোবোটিক্সের প্রতি আগ্রহী করে তোলা। সেই লক্ষ্যে আগামী ১৯ জুলাই তিনি আয়োজন করছেন ‘লাইভ রোবট যুদ্ধ’—যেখানে যুক্তরাষ্ট্রজুড়ে বিভিন্ন রোবোটিক দল অংশ নেবে। সেখানে ‘জিওন’ ছাড়াও কার্টরাইটের তৈরি ৯ ফুট লম্বা গ্ল্যাডিয়েটর রোবট ও রোবোটিক কুকুরগুলোও  আসন্ন রোবট যুদ্ধে সাপোর্ট ইউনিট হিসেবে কাজ করবে।। 
রোবটটির চলাফেরা দেখতে জড়ো হন অনেক পথচারী। অনেকেই মোবাইলে ভিডিও ধারণ করেন এবং মুহূর্তেই সামাজিক মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়ে।
“বাস্তবে এমন রোবট আগে কখনও দেখিনি,” বলেন ইউনাইটেড পার্টি শপের ম্যানেজার হায়েফ হানা। “সত্যি বলতে, প্রথমে একটু ভয় পেয়েছিলাম। পরে বুঝলাম এটা প্রযুক্তির দুনিয়ার এক চমৎকার উদাহরণ।”
কার্টরাইটের মতে, মানুষ যেন রোবটকে ভয় না পেয়ে তাদের ব্যবহারিক দিকটি বুঝে উঠতে পারে, সেটিই তার লক্ষ্য। তিনি বলেন, “এই প্রযুক্তির মাধ্যমে শুধু বিনোদন নয়, শিক্ষাও ছড়িয়ে দেওয়া সম্ভব। তরুণরা যদি আগ্রহী হয়, তাহলে ভবিষ্যতে আমরাই হবো রোবোটিক্সে নেতৃত্বদানকারী জাতি।”
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড