আমেরিকা , মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬ , ৯ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জ্বালানি ঘাটতিতে পেট্রল পাম্প বন্ধের শঙ্কা ওয়েইন স্টেট ইউনিভার্সিটিতে  ট্রান্সফার শিক্ষার্থীদের  জন্য দুই বছর ফ্রি টিউশন ডেট্রয়েটে ‘মার্শ দ্যু নেইন রুজ’ প্যারেড কুমিল্লায় চট্টগ্রাম মেইল ট্রেনের ধাক্কায় বাস দুমড়ে-মুচড়ে, ১২ জন নিহত একজন ভাড়াটে খুনি এখন দণ্ডপ্রাপ্ত ভাড়াটে মিথ্যাবাদী মিশিগানে সৌর প্রকল্পে বিভক্ত কমিউনিটি : উন্নয়ন ও কৃষির দ্বন্দ্ব মিশিগানে প্রবাসী বাংলাদেশিদের ঈদ জামাতে তিন প্রজন্মের আনন্দ স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

আওয়ামী লীগ-বিএনপি একই গাছের দুই ডাল : নাটোরে ফয়জুল করীম

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১১:৫৩:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১১:৫৩:২৫ পূর্বাহ্ন
আওয়ামী লীগ-বিএনপি একই গাছের দুই ডাল : নাটোরে ফয়জুল করীম
নাটোর, ৮ জুলাই : ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, আওয়ামী লীগ ও বিএনপি একে অন্যের নীতিকে অনুকরণ করছে; তারা একই গাছের দুই ডাল। মঙ্গলবার (৮ জুলাই) নাটোর শহরের ভবানীগঞ্জ মোড়ে রাষ্ট্র সংস্কার, গণহত্যার বিচার ও প্রপোরশনাল রিপ্রেজেন্টেশন (পিআর) ভিত্তিক নির্বাচনের দাবিতে আয়োজিত গণসমাবেশে এসব মন্তব্য করেন তিনি।
ফয়জুল করীম আরও বলেন, বিএনপির কাছ থেকে আওয়ামী লীগ একক নির্বাচন শিখেছে। আবার বিএনপি শিখেছে আওয়ামী লীগের কাছ থেকে। এরা একই গাছের দুই ডাল, একই গাছের দুই ফল। মুদ্রার এপিঠ ওপিঠ। এরা ৭০-৭১ এর একই সাথের লোক।
ফয়জুল করীম বলেন, আওয়ামী লীগকে দীর্ঘদিন ক্ষমতা দিয়ে জনগণ পরীক্ষা করেছে। বিএনপিকে ভোট দিয়ে পরীক্ষা করেছে। তারা কেউই জনগণের জন্য কাজ করেনি। কাজ করেছে নিজেদের স্বার্থসিদ্ধির জন্য। এবার ইসলামী দলগুলোকে একবার পরীক্ষা করেন। আমাদের ক্ষমতা দিয়ে দেখেন। আমরা আপনাদের জন্য কাজ করতে না পারলে আর কোনো দিন পরীক্ষা দিতে আসব না। চোর-ধর্ষকরা ক্ষমতায় গেলে দেশ আবারও দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে। 
‎তিনি বলেন, ইসলামী দল ক্ষমতায় গেলে অর্থনৈতিক অবস্থার আমূল পরিবর্তন হবে উল্লেখ করে তিনি বলেন, ইসলাম দুনিয়াতে এসেছেই গরিবদের উন্নয়ন করার জন্য। গরিবদের অবস্থার পরিবর্তন ঘটানোর জন্য। ইসলামী অর্থনীতি ছাড়া গরিবদের ভাগ্যের পরিবর্তন সম্ভব না। আমাদের অর্থনীতি চালু হলে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে কেউ আর দারিদ্র্যসীমার নিচে থাকবে না।” চাঁদাবাজ ও ধর্ষকদের হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “আমরা শেখ হাসিনার বুলেটের সামনে দাঁড়াতে পেরেছি, চাঁদাবাজ-ধর্ষকদের বিরুদ্ধেও দাঁড়াতে জানি। দেশটাকে কেউ মগের মুল্লুক ভাবার সুযোগ পাবে না।”
সমাবেশে আরও উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক মাহাবুবুর রহমান, মুফতি নুরুন নাবী, হাফেজ কামাল উদ্দিন সিরাজ ও ড. নুরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ