আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাধবপুর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ

  • আপলোড সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৪:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৮-০৭-২০২৫ ১২:৫৪:২১ অপরাহ্ন
মাধবপুর সীমান্ত দিয়ে ৮ বাংলাদেশিকে ফেরত পাঠাল বিএসএফ
মাধবপুর (হবিগঞ্জ)  ৮ জুলাই : ভারতে অবৈধ অনুপ্রবেশ ও বসবাসের অভিযোগে আট বাংলাদেশিকে আটক করে সীমান্তের মাধ্যমে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। মঙ্গলবার সকাল ৯টা ৪০ মিনিটে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার মোহনপুর সীমান্তে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়।
ফেরত পাঠানো ব্যক্তিরা হলেন: চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর উপজেলার হাকিমপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মামুন মিয়া (২৬), একই গ্রামের বাবলু মিয়ার তিন ছেলে সোহেল মিয়া (২৯), শিহাব উদ্দিন এবং রুবেল মিয়া (২৫), জমির উল ইসলামের ছেলে রাকিবুল ইসলাম (১৯), নুরুল ইসলামের ছেলে শাকিল মিয়া, রহুল আমিনের ছেলে রিহান মিয়া (২০), এবং কালু মিয়ার ছেলে ইকবাল।
ধর্মঘর ২৫ বিজিবির নায়েক সুবেদার আবু সায়েদ জানান, এই আট যুবক কাজের সন্ধানে দালালের সহায়তায় কিছুদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করেন এবং পরে ভারতীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। সীমান্ত পর্যায়ে পতাকা বৈঠকের মাধ্যমে আজ তাদের বিজিবির কাছে হস্তান্তর করা হয়। বিকেল ৩টার দিকে বিজিবি আটককৃতদের মাধবপুর থানায় হস্তান্তর করে।
মাধবপুর থানার ইনস্পেক্টর (তদন্ত) মো. কবির হোসেন জানান, সন্ধ্যায় আটকদের থানায় আনা হয় এবং তাদের বিরুদ্ধে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে মামলা দায়ের করা হয়েছে। তাদের বুধবার আদালতে প্রেরণ করা হবে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস