আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪

সিলেট হার্ট ফাউন্ডেশনের উন্নয়নে যুক্তরাজ্যে প্রবাসীদের উদ্যোগ

  • আপলোড সময় : ০৯-০৭-২০২৫ ০১:১৩:০৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৯-০৭-২০২৫ ০১:১৩:০৯ অপরাহ্ন
সিলেট হার্ট ফাউন্ডেশনের উন্নয়নে যুক্তরাজ্যে প্রবাসীদের উদ্যোগ
লন্ডন, ৯ জুলাই : বাংলাদেশে হৃদরোগ চিকিৎসায় অগ্রণী ভূমিকা রাখা তিনটি প্রতিষ্ঠানের মধ্যে সিলেট ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন অন্যতম। আধুনিক চিকিৎসাসেবা সম্প্রসারণের লক্ষ্যে প্রতিষ্ঠানটি সম্প্রতি দুটি অত্যাধুনিক হার্ট-সংক্রান্ত যন্ত্রপাতি সংগ্রহের জন্য প্রায় সাড়ে তিন কোটি টাকার বাজেট নির্ধারণ করেছে। এই উদ্যোগে প্রবাসীদের সম্পৃক্ত করতে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের নিয়ে আয়োজিত হলো এক বিশেষ মতবিনিময় সভা।
৭ জুলাই লন্ডনের ব্যাকসলী মহারাজা রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভাটির আয়োজন করে “ফ্রেন্ডস অফ হার্ট ফাউন্ডেশন ইউকে কমিটি”। সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও চ্যানেল এস-এর চেয়ারম্যান আহমেদ উস সামাদ চৌধুরী জেপি এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক মনসুর আহমদ খান। সূচনায় কোরআন তেলাওয়াত করেন রিলিজিয়াস সেক্রেটারি শেখ ফারুক আহমদ।
সভায় বক্তব্য রাখেন উপদেষ্টা এম শামসুদ্দিন, এম এ মুনিম ওবিই, সহ-সভাপতি ও মিডিয়া ব্যক্তিত্ব মিছবাহ জামাল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এস আই আজাদ আলী, বিশিষ্ট চিকিৎসক ডা. আলাউদ্দিন, সমাজসেবী খছরু খান, আব্দুল মুকিত চৌধুরী, এনামুর রহমান, জাকির চৌধুরী, সাইফুল ইসলাম, নাসির আহমেদ, আব্দুল নূর, শেরওয়ান কামালি, কামাল আহমেদ, ইউনুস আলী, টিপু চৌধুরী, শাহ মোস্তাকিম, এম এ সাত্তার নূর, আশিক চৌধুরী, মো. আব্দাল মিয়া, আব্দুল মুনিম জাহেদী ক্যারল, গোলাম রব্বানী আহাদ রুহি, ডা. সাঈদ মাসুক আহমদ, মোহাম্মদ অহিদ উদ্দিন, রেজাউল করিম মৃধা, মতিউর রহমান খোকন, মুহি আহাদ, রফিকুল হায়দার, ফারহান মাসুদ খান, কামরুজ্জামান ইসহাক জিতু, আব্দুল মোহিত চৌধুরী প্রমুখ।
বক্তারা বলেন, সিলেট অঞ্চলে হৃদরোগীর সংখ্যা দিন দিন বেড়ে চলেছে। প্রয়োজনীয় যন্ত্রপাতির অভাবে অনেক জটিল রোগীকে ঢাকায় পাঠাতে হচ্ছে, যা আর্থিকভাবে ব্যয়বহুল এবং চিকিৎসার জন্য মূল্যবান সময় নষ্টের কারণ। এসব দিক বিবেচনায় যন্ত্র দুটি হাসপাতালের জন্য অত্যন্ত জরুরি।
সভায় তাৎক্ষণিকভাবে প্রায় ৩০ হাজার পাউন্ড অনুদানের প্রতিশ্রুতি পাওয়া যায় এবং অনেকেই সংগঠনের স্থায়ী দাতা ও সদস্যপদ গ্রহণ করেন। পাশাপাশি যুক্তরাজ্যের অন্যান্য শহরেও এ ধরনের সভা আয়োজনের পরিকল্পনা গৃহীত হয়।
সমাপনী বক্তব্যে প্রেস ও পাবলিসিটি সেক্রেটারি মুহিব উদ্দিন চৌধুরী অংশগ্রহণকারীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। নৈশভোজের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
এই সভা প্রমাণ করে, প্রবাসে থেকেও হৃদয়ে দেশকে ধারণ করলে দেশের মানুষের পাশে দাঁড়ানো সম্ভব।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে  ইউনূসকে নিশানা শামীম ওসমানের

জঙ্গিবাদ, অর্থ পাচার ও দুর্নীতি নিয়ে ইউনূসকে নিশানা শামীম ওসমানের