আমেরিকা , সোমবার, ০৩ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

ঘোড়ায় বর, পালকিতে কনে : অর্ঘ্য-অর্পিতার বিয়ে মাতালো টরন্টো

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ০২:২৭:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ০২:২৭:২৬ অপরাহ্ন
ঘোড়ায় বর, পালকিতে কনে : অর্ঘ্য-অর্পিতার বিয়ে মাতালো টরন্টো
নিউ জার্সি, ১২ জুলাই : নিউ জার্সি রাজ্যর আটলান্টিক সিটির পরিচিত মুখ, লেখক ও সাংবাদিক সুব্রত চৌধুরী এবং লাকি চৌধুরীর জ্যেষ্ঠ সন্তান এ্যারোস্পেস প্রকৌশলী অর্ঘ্য চৌধুরী বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। তাঁর জীবনসঙ্গিনী হয়েছেন চট্টগ্রামের খ্যাতনামা ব্যবসায়ী চিত্তরঞ্জন সিকদার ও উজ্জ্বলা রানী সিকদারের কনিষ্ঠ কন্যা, প্রতিশ্রুতিশীল কম্পিউটার প্রকৌশলী অর্পিতা সিকদার।
বিবাহ অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় গত ৭ জুলাই, সোমবার রাতে, কানাডার টরন্টো শহরের একটি অভিজাত কনভেনশন হলে। এর আগে ঘোড়ায় চড়ে বর অর্ঘ্যের আগমন ছিল রাজকীয়; অন্যদিকে, পালকিতে করে আসেন কনে, যেন কল্পনার রাজকন্যার বাস্তব রূপ। অতিথিরা মুগ্ধ বিস্ময়ে চেয়েছিলেন সেই মুহূর্তে।

হিন্দু শাস্ত্র অনুসারে সম্পন্ন এই শুভ পরিণয় ঘিরে ছিল আভিজাত্য, আধ্যাত্মিকতা এবং আনন্দঘন আবহ। এই আবেগঘন পরিবেশে বর-কনে একে অপরের গলায় মালা পরিয়ে সম্পন্ন করেন শুভদৃষ্টি। পাঞ্জাবি-শাড়িতে সজ্জিত দুই পরিবারের সদস্যরা পুরো পরিবেশকে করে তোলেন বর্ণিল ও আবেগঘন। আয়োজনে দুই পরিবারের ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও সম্মানিত আমন্ত্রিত অতিথিদের উপস্থিতি বিয়েকে করে তোলে আরও হৃদয়গ্রাহী ও স্মরণীয়। 
অতিথিদের জন্য পরিবেশিত হয় বাঙালি ঐতিহ্যবাহী নানা পদের ব্যঞ্জন। পাশাপাশি ছিল সংগীতানুষ্ঠান ও সাংস্কৃতিক পরিবেশনা যা সমগ্র অনুষ্ঠানকে আরও আনন্দঘন করে তোলে।
উল্লেখ্য, অর্ঘ্য চৌধুরী পেশায় একজন মেধাবী এ্যারোস্পেস ইঞ্জিনিয়ার। তাঁর শিক্ষাজীবন ও কর্মজীবনে রয়েছে আন্তর্জাতিক মানের সাফল্যের ছাপ। অপরদিকে অর্পিতা সিকদার একজন দক্ষ কম্পিউটার প্রকৌশলী হিসেবে কর্মরত, যিনি প্রযুক্তিখাতে ভবিষ্যতের সম্ভাবনাময় নেতৃত্বের প্রতিচ্ছবি বলে মনে করা হয়।
এই শুভ বন্ধনে আবদ্ধ হওয়া নতুন দম্পতির আগামী দিনগুলো যেন পরিপূর্ণ হয় ভালোবাসা, সৌহার্দ্য ও সফলতায়—এই কামনায় শুভানুধ্যায়ীরা তাঁদের শুভেচ্ছা ও আশীর্বাদ জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা

গৌড়ীয় বৈষ্ণব ধর্মে দীক্ষা, নতুন নামে আধ্যাত্মিক জীবনের সূচনা