আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী
বিশেষ দোয়া মাহফিলে মুসলিম উম্মাহর জন্য মোনাজাত

মিশিগানে ১০ বছর বয়সে হাফেজে কোরআন হলেন নাকীব হাসান রায়হান

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০১:৩৫:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০১:৩৫:২১ পূর্বাহ্ন
মিশিগানে ১০ বছর বয়সে হাফেজে কোরআন হলেন নাকীব হাসান রায়হান
ডেট্রয়েট, ১৪ জুলাই : ডেট্রয়েট শহরের বায়তুল মোকাররম মসজিদের হিফজ বিভাগে অধ্যয়ন করে মাত্র ১০ বছর বয়সে সম্পূর্ণ কুরআন হিফজ করে হাফেজ হওয়ার গৌরব অর্জন করেছেন নাকীব হাসান রায়হান। তিনি মসজিদটির সভাপতি ডা. মোহাম্মদ সিরাজুল হক ও শায়খে হবিগঞ্জী রহ. এর দৌহিত্র মঞ্জুর সামি হাসানের পুত্র।
রায়হান স্কুল শিক্ষার পাশাপাশি প্রতি সপ্তাহে শনিবার ও রবিবার নিয়মিতভাবে হিফজ ক্লাসে অংশগ্রহণ করেন এবং গ্রীষ্ম, শীত, বসন্ত ও ক্রিসমাসের ছুটির সময়গুলো সম্পূর্ণভাবে হিফজের পেছনে ব্যয় করেন। তাঁর নিষ্ঠা, অধ্যবসায় ও পারিবারিক উৎসাহে অল্প বয়সেই কুরআনের মহান সৌভাগ্য অর্জন সম্ভব হয়েছে।

উল্লেখ্য, ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর মাত্র ১ জন শিক্ষক ও ২ জন শিক্ষার্থী নিয়ে যাত্রা শুরু করা বায়তুল মোকাররম মসজিদের হিফজ বিভাগ বর্তমানে ৬ জন শিক্ষক ও ৪০ জনের বেশি ছাত্র নিয়ে এগিয়ে চলেছে। প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত এই বিভাগ থেকে ২৯ জন শিক্ষার্থী হাফেজে কোরআনের মর্যাদা লাভ করেছেন।
রায়হানের হিফজ সম্পন্ন উপলক্ষে গতকাল রবিবার, ১৩ জুলাই বাদ জোহর বায়তুল মোকাররম মসজিদে এক বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়খুল হাদীস আলহাজ্ব মাওলানা আব্দুস সালাম মোহাদ্দিস (শায়খে জুরি)। আরও উপস্থিত ছিলেন শায়খে রেংগা রহ. এর খলিফা শায়খ নুরুল ইসলাম সুফিয়ান, ডা. সিরাজুল হক, হাফিজ ক্বারী ফখরুল ইসলাম, ইমাম শেখ আহমাদ কাশেম, আল ফালাহ মসজিদের ইমাম মাওলানা আতাউর রহমান খান, দারুল কুরআন মসজিদের ইমাম মাওলানা সাইদ, হাফিজ সাঁইদ সামাদ, মাওলানা জাবেদ আহমদ, হাফিজ ইউসুফসহ স্থানীয় বিভিন্ন মসজিদের ইমাম, শিক্ষক ও কমিউনিটির গুণীজনেরা। দোয়া মাহফিলে গোটা মুসলিম উম্মাহ, দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি