আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

কার্ডিফে শাহ্‌ জালাল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের নতুন কমিটি

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০২:১৪:২৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০২:১৪:২৪ পূর্বাহ্ন
কার্ডিফে শাহ্‌ জালাল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের নতুন কমিটি
কার্ডিফ, ১৪ জুলাই :বিপুল উৎসাহ ও ধর্মপ্রাণ মুসল্লিদের অংশগ্রহণে বৃটেনের ওয়েলসের রাজধানী কার্ডিফের ঐতিহ্যবাহী শাহ্‌ জালাল মসজিদ ও ইসলামিক কালচারাল সেন্টারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টায় বিদায়ী কমিটির সভাপতিত্বে ও পূর্ণ আনুষ্ঠানিকতায় দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সভায় গঠনতন্ত্র অনুসরণ করে নিয়মিত দ্বিবার্ষিক হিসাব-নিকাশ ও রিপোর্ট উপস্থাপন করা হয়।
২০২৫–২০২৭ মেয়াদের জন্য কমিটিতে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন শাহ্‌ আতাউর রহমান মধু, সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন কাওছার হোসেইন এবং ট্রেজারার পদে আছেন রকিবুর রহমান। কমিটির অন্যান্য সদস্যরা হলেন : আনহার মিয়া, আখতারুজ্জামান কোরেশি নিপু, মোহাম্মদ জামান ময়নু, বকসি মোহাম্মদ সায়েদ, মোহাম্মদ রাসেল ফিরোজ, রুহুল আলম, মুহিদুর রহমান শাফি ও রুহেল মিয়া। নতুন কমিটির দুই ট্রাস্টি হিসেবে মনোনীত হয়েছেন মোহাম্মদ মকিস মনসুর এবং আলহাজ্ব আব্দাল মিয়া।

সভায় সভাপতিত্ব করেন বিদায়ী সভাপতি আলহাজ্ব আব্দুল মুমিন এবং সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক দেওয়ান মাসকুর আহমেদ চৌধুরী টুটুল। বিদায়ী ট্রেজারার খায়রুল ইসলাম আর্থিক প্রতিবেদন এবং বিদায়ী সেক্রেটারি মাসকুর আহমেদ চৌধুরী বার্ষিক রিপোর্ট পেশ করেন। বক্তব্যে অংশ নিয়ে নেতৃবৃন্দ মসজিদের অগ্রগতির ধারাবাহিকতা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনামূলক পরামর্শ প্রদান করেন।
দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন শাহ্‌ জালাল মসজিদের সাবেক ট্রাস্টি আলহাজ্ব আব্দুল আহাদ চৌধুরী এবং পরিচালনায় ছিলেন প্রাক্তন ট্রাস্টি আলহাজ্ব মোহাম্মদ রেনু মিয়া। তিনি একে একে কমিটির সদস্যদের নাম ঘোষণা করলে উপস্থিত সবাই সর্বসম্মতভাবে সমর্থন জ্ঞাপন করেন।
সভা শুরু হয় মসজিদ সংশ্লিষ্ট প্রয়াত ব্যক্তিদের মাগফিরাত, অসুস্থদের সুস্থতা ও মুসলিম উম্মাহর শান্তি কামনায় দোয়ার মাধ্যমে, যা পরিচালনা করেন মসজিদের খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান। পরিশেষে আপ্যায়নের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত