আমেরিকা , বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম
বিনোদন, সংস্কৃতি, গান, নৃত্য ও বাহারি আয়োজনের সমাহার

মিশিগানে দুই দিনব্যাপী দেশী সামার জ্যাম মেলা ১৯ ও ২০ জুলাই

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১০:৪৬:২৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১০:৪৬:২৭ পূর্বাহ্ন
মিশিগানে দুই দিনব্যাপী দেশী সামার জ্যাম মেলা ১৯ ও ২০ জুলাই
ওয়ারেন, ১৪ জুলাই : বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশনের উদ্যোগে জমকালো আয়োজনে আগামী ১৯ ও ২০ জুলাই মিশিগানের ওয়ারেন সিটির সিটি স্কয়ারে অনুষ্ঠিত হতে যাচ্ছে দুই দিনব্যাপী দেশী সামার জ্যাম মেলা।
আয়োজকরা জানান, মেলায় দেশি-বিদেশি জনপ্রিয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক পরিবেশনা থাকবে। এর মধ্যে গান পরিবেশন করবেন বাংলাদেশ থেকে আসা সুপরিচিত শিল্পী শুভ্র দেব, বিন্দু কণা, দিনাত জাহান মুন্নী, ইকি গা (ইকবাল), ডি বয় হিমেল। এছাড়াও থাকবেন রাভ ইন্ডার, জান মার্টিজেন, কে ভি সিং সহ ভারত, পাঞ্জাব ও মেক্সিকোর জনপ্রিয় শিল্পীবৃন্দ।
মেলায় থাকবে নৃত্য পরিবেশনা, ফ্যাশন শো, র‍্যাফেল ড্র সহ নানা বিনোদনমূলক আয়োজন। সেই সঙ্গে থাকবে বাহারি খাবার, দেশীয় পোশাক, জুয়েলারি, হস্তশিল্প ও মৃৎশিল্পের নানা ধরনের স্টল।
বাংলাদেশ মাল্টিকালচারাল ফাউন্ডেশন মিশিগানের দুই উদ্যোক্তা ও কর্ণধার সাংস্কৃতিক ব্যক্তিত্ব গায়ক ইকবাল হোসেইন এবং হিমেল হোসেইন জানান, প্রায় দেড় লক্ষ ডলারের বাজেট নিয়ে আয়োজিত এই মেলাটি বাংলাদেশি কমিউনিটি ও অন্য সংস্কৃতিগুলোর মধ্যেও এক বন্ধন গড়ে তুলবে। তাঁরা বলেন, “আমাদের প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্ম যেন এই মেলার মাধ্যমে বাংলাদেশের কৃষ্টি, সংস্কৃতি, খাবার, পোশাক ও ঐতিহ্যের সঙ্গে পরিচিত হতে পারে, সেটিই আমাদের মূল উদ্দেশ্য। মেলাটি সফল করতে যাঁরা বিভিন্নভাবে সহযোগিতা ও স্পন্সরশিপ দিয়েছেন, তাঁদের সকলের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। সকলকে দেশী সামার জ্যাম মেলায় উপস্থিত থাকার জন্য আন্তরিক আমন্ত্রণ জানাচ্ছি। মেলাটি সবার জন্য উন্মুক্ত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি

মিশিগানে মুনা এপিজে অ্যাকশনের উদ্যোগে ভোটার সচেতনতা কর্মসূচি