আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার
আটক নিহতের আত্মীয়

ডিয়ারবর্নে পারিবারিক বিবাদের জেরে গুলিতে নিহত ১

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০২:৪০:২১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০২:৪০:২১ পূর্বাহ্ন
ডিয়ারবর্নে পারিবারিক বিবাদের জেরে গুলিতে নিহত ১
ডিয়ারবর্ন, ১৫ জুলাই : গত শুক্রবার রাতে পারিবারিক বিরোধের জেরে গুলিবর্ষণের ঘটনায় একজন নিহত হয়েছেন এবং নিহতের এক স্বজনকে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, রাত ১১টার দিকে সাউথফিল্ড রোড ও ওকউড বুলেভার্ডের কাছে ওয়ালনাট স্ট্রিটের ১৭০০ ব্লকে একটি বাড়িতে জরুরি সেবা ডাকা হয়। প্রাথমিক তদন্তে জানা গেছে, বাড়ির ভেতর পারিবারিক বিবাদের সময় এক ব্যক্তি পরিবারের সদস্যকে গুলি করে হত্যা করেন। ঘটনাস্থল থেকেই সন্দেহভাজন ব্যক্তিকে আটক করা হয়। বর্তমানে তাকে ওয়েইন কাউন্টি প্রসিকিউটর অফিসের কাছে অভিযোগ গঠনের অপেক্ষায় হেফাজতে রাখা হয়েছে। তদন্ত চলমান থাকায় কর্তৃপক্ষ এখনো নিহত বা আটক ব্যক্তির পরিচয় প্রকাশ করেনি।
গুলিবর্ষণের ঘটনা সম্পর্কে কারো কাছে তথ্য থাকলে ডিয়ারবর্ন পুলিশ বিভাগের (৩১৩) ৯৪৩-২২৭৫ এই নম্বরে যোগাযোগের করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
Source & Photo: http://detroitnews.com

 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ