আমেরিকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬ , ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী

রাধাকৃষ্ণ মন্দিরে ১৬ আগস্ট জন্মাষ্টমী, প্রস্তুতি সভা ১৯ জুলাই

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ১১:৪৩:৪৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ১১:৪৪:০৭ পূর্বাহ্ন
রাধাকৃষ্ণ মন্দিরে ১৬ আগস্ট জন্মাষ্টমী, প্রস্তুতি সভা ১৯ জুলাই
হ্যামট্রাম্যাক, ১৪ জুলাই : পবিত্র জন্মাষ্টমী উপলক্ষে হ্যামট্রাম্যাক শহরের নব প্রতিষ্ঠিত রাধাকৃষ্ণ মন্দিরে আগামী ১৬ আগস্ট (শুক্রবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব। দিনব্যাপী এই ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকছে কীর্তন, ভজন, গীতা পাঠ, শিশু-কিশোরদের সাংস্কৃতিক পরিবেশনা এবং প্রসাদ বিতরণসহ নানা আয়োজন।
অনুষ্ঠানকে সফল ও সুশৃঙ্খল করতে আগামী শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় মন্দিরের কার্য নির্বাহী কমিটির এক সভা আহ্বান করা হয়েছে। উক্ত সভায় কার্য নির্বাহী কমিটির সকল সদস্যবৃন্দকে যথাসময়ে উপস্থিত থেকে অনুষ্ঠান পরিকল্পনায় অংশগ্রহণের জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।
এবারের জন্মাষ্টমী উপলক্ষে রাধাকৃষ্ণ মন্দির থেকে বিশেষ "কাপল ড্রেস" মাত্র ৪৫ ডলারে বিক্রির ঘোষণা দেওয়া হয়েছে। যারা সিঙ্গেল ড্রেস নিতে চান, তাদের জন্যও আলাদা সুবিধা রয়েছে। এই পোশাক সংগ্রহ করে অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা ঐতিহ্য ও ভাবগম্ভীরতা বজায় রাখতে পারবেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনার দায়িত্বে থাকবেন প্রবাসের প্রিয় মুখ, সংগীতশিল্পী অনামিকা রায়। তিনি গানের শিক্ষিকা হিসেবে রাধাকৃষ্ণ মন্দিরে সঙ্গীত চর্চা করাবেন এবং জন্মাষ্টমীর গানের পরিবেশনা প্রস্তুত করবেন। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিল্পী ও শিশু-কিশোরদের আগামী রবিবার (২০  জুলাই) বিকেল ৬টায় মন্দিরে উপস্থিত হয়ে অনুশীলনে যোগ দেওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
রাধাকৃষ্ণ মন্দিরের পক্ষ থেকে জানানো হয়েছে, “এই পবিত্র জন্মাষ্টমী অনুষ্ঠানটি যেন ধর্মীয় ভাবগম্ভীরতা ও উৎসবের আনন্দে পরিপূর্ণ হয়, সেজন্য সবার সম্মিলিত সহযোগিতা একান্ত প্রয়োজন। প্রবাসে থেকেও আমরা যেন আমাদের সংস্কৃতি, ধর্ম ও ঐতিহ্যকে ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে পারি, এটাই আমাদের লক্ষ্য।” অনুষ্ঠানটি সকলের জন্য উন্মুক্ত থাকবে। 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স