আমেরিকা , শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬ , ৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে ১লা নভেম্বর ডে-লাইট সেভিং টাইম শেষ হচ্ছে দুর্ঘটনায় মিশিগানের শীর্ষে ১৮½ মাইল-ভ্যান ডাইক সংকটে এমইডিসি, ছাঁটাই হচ্ছে ১৫% পর্যন্ত কর্মী গ্র্যান্ড র‍্যাপিডসে ১৫৮ মাইল গতিতে গাড়ি চালিয়ে গ্রেপ্তার যুবক সবুজ পেরিয়ে মিশিগানে এখন শরতের রঙের মেলা মিশিগানে এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড

ডিয়ারবর্নে গুলির ঘটনায় মুক্তি পেলেন সন্দেহভাজন

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০১:৪৬:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০১:৪৬:১৪ অপরাহ্ন
ডিয়ারবর্নে গুলির ঘটনায় মুক্তি পেলেন সন্দেহভাজন
ডিয়ারবর্ন, ১৫ জুলাই : ডিয়ারবর্নে শুক্রবার রাতে ঘটে যাওয়া একটি মারাত্মক গুলিবর্ষণের ঘটনায় গ্রেপ্তার এক ব্যক্তিকে অভিযোগ গঠনের অভাবে ছেড়ে দিয়েছে পুলিশ। সোমবার এক বিবৃতিতে ডিয়ারবর্ন পুলিশ জানিয়েছে, ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের অফিস অভিযোগ গঠনের জন্য পর্যাপ্ত প্রমাণ না পাওয়ায় মামলাটি গ্রহণ করেনি।
পুলিশের বিবৃতিতে বলা হয়, সোমবার, ১৪ জুলাই  ওয়েইন কাউন্টি প্রসিকিউটরের অফিস জানায় যে ১১ জুলাই সংঘটিত গুলিবর্ষণের ঘটনায় অভিযুক্ত ব্যক্তি অন্য কারও পক্ষে কাজ করছিল না, এটি যুক্তিসঙ্গত সন্দেহের ঊর্ধ্বে প্রমাণ করার মতো তথ্য তাদের হাতে নেই। প্রসিকিউটরের দপ্তরের মুখপাত্র মারিয়া মিলারও নিশ্চিত করেছেন যে, ডিয়ারবর্ন পুলিশের ওয়ারেন্ট চেয়ে পাঠানো অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে।
শনিবার ডিয়ারবর্ন পুলিশ জানায়, শুক্রবার রাত ১১টার দিকে সাউথফিল্ড রোড ও ওকউড বুলেভার্ডের সংলগ্ন ওয়ালনাট স্ট্রিটের ১৭০০ ব্লকে একটি বাড়িতে গুলি চালানোর খবর পেয়ে অফিসাররা ঘটনাস্থলে পৌঁছান। প্রাথমিক তদন্তে জানা যায়, পারিবারিক বিরোধের এক পর্যায়ে বাড়ির ভেতরে একজন ব্যক্তি তার এক আত্মীয়কে গুলি করে। ঘটনার পর সন্দেহভাজন ব্যক্তিকে ঘটনাস্থল থেকেই আটক করে পুলিশ। তবে বিস্তারিত তদন্তের পর প্রসিকিউটরের দপ্তর জানায়, অভিযোগ আনার জন্য প্রয়োজনীয় ও নির্দিষ্ট ধরনের প্রমাণ পাওয়া যায়নি।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ

চিকিৎসক ছেলের মৃত্যুর ১১ দিন পর বাবারও ঝুলন্ত মরদেহ