আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

মাধবপুরে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার

  • আপলোড সময় : ১৮-০৫-২০২৩ ১০:০৪:৪৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৫-২০২৩ ১০:০৪:৪৩ পূর্বাহ্ন
মাধবপুরে জালনোট প্রতিরোধে সচেতনতামূলক সেমিনার
মাধবপুর (হবিগঞ্জ) ১৮ মে : মাধবপুরে  জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮) মে সকালে  উপজেলা পরিষদ  মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক সিলেটের উদ্যোগে ও সোনালী ব্যাংক লিঃ মাধবপুর  শাখার সহযোগিতায় এ ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন সোনালী ব‍্যাংক হবিগঞ্জ প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম‍্যানেজার  দুলন কান্তি চক্রবর্ত্তী।
সোনালী ব্যাংক মাধবপুর  শাখার ব্যবস্থাপক গাজীউর রহমানের  সঞ্চালনায় ওয়ার্কশপে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবপুর উপজেলা নির্বাহী অফিসার মনজুর আহসান। বাংলাদেশ ব্যাংক সিলেট যুগ্ম পরিচালক মোঃ জামাল উদ্দিন চৌধুরী রিসোর্সপার্সন ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক সিলেট যুগ্স ব্যবস্থাপক আবু তাহির মোঃ হাবিবুল্লাহ,  মাধবপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নির্মলেন্দ্র চক্রবর্তী। বক্তব‍্য রাখেন বীর মুক্তিযোদ্ধা  সুকোমল রায়, প্রেসক্লাব সেক্রেটারি সাব্বির হাসান, প্রেসক্লাবের সাবেক সভাপতি রোকন উদ্দিন লস্কর।
এছাড়া স্থানীয় সকল ব্যাংকের ব্যাবস্থাপক ও অন্যান্য ব্যাংক কমকর্তা-কর্মচারী, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, ব্যাবসায়ী, সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জন সাধারণকে অবহতিকরণসহ সচেতনতামুলক আলোচনা করেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন