আমেরিকা , মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬ , ১৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত জগন্নাথ ভক্ত মিশিগানের বর্ণাঢ্য রথযাত্রা রাষ্ট্রপতি নির্বাচনে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন তারেক রহমান : ফখরুল পুলিশের যানবাহনে হামলার আশঙ্কা, দেশজুড়ে সর্বোচ্চ সতর্কতা প্রধানমন্ত্রীর নেতৃত্বে আস্থা প্রকাশ  করেছে যুক্তরাষ্ট্র : মাহ্দী আমিন বাংলাদেশ সফর শেষে ইতিবাচক বার্তা দিলেন মার্কিন বিশেষ দূত প্রধানমন্ত্রীর সঙ্গে মার্কিন বিশেষ দূতের বৈঠক ঢাকায় সার্জিও গোর-দীনেশ ত্রিবেদীর বৈঠক ধর্মীয় বিভাজনের সব অপচেষ্টা প্রতিহত করতে হবে : মির্জা ফখরুল রোহিঙ্গাদের দুর্দশা প্রত্যক্ষ করলেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত হবিগঞ্জে নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ জনের বিরুদ্ধে মামলা আটলান্টিক সিটি মেয়রের শিক্ষা বৃত্তিতে বাংলাদেশি-আমেরিকানদের আধিপত্য সিলেটের গোলাপগঞ্জে সারজিস আলমের গাড়িতে হামলা, ভাঙল গ্লাস

গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত, কারফিউ জারি

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১১:৫৬:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১১:৫৬:৫৫ পূর্বাহ্ন
গোপালগঞ্জে সংঘর্ষে ৪ জন নিহত, কারফিউ জারি
গোপালগঞ্জ, ১৬ জুলাই : জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচিকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের সঙ্গে সেনাবাহিনী এবং স্থানীয় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতাকর্মীদের ত্রিমুখী সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ ও সাংবাদিকসহ আরও অন্তত ১২ জন আহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন। বুধবার (১৬ জুলাই) দুপুরে গোপালগঞ্জ শহরের পৌরপার্ক এলাকায় সংঘর্ষের ঘটনাটি ঘটে।
গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক জীবিতেশ বিশ্বাস বলেন, “গুলিবিদ্ধ অবস্থায় একাধিক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। এর মধ্যে চারজন মারা গেছেন এবং আহতদের মধ্যে পুলিশ সদস্য ও একজন সাংবাদিক রয়েছেন।”
জানা যায়, এনসিপি জুলাই মাসব্যাপী ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি চালিয়ে যাচ্ছে। এর অংশ হিসেবে আজ গোপালগঞ্জে ছিল দলের সমাবেশ। গতকাল (১৫ জুলাই) দলের ভেরিফায়েড ফেসবুক পেজে এই কর্মসূচির নাম দেওয়া হয়—‘মার্চ টু গোপালগঞ্জ’।
এ কর্মসূচিকে ঘিরে সকালেই গোপালগঞ্জ সদরে উত্তেজনার সূচনা হয়। ছাত্রলীগ ও আওয়ামী লীগের স্থানীয় নেতাকর্মীরা পুলিশের একটি গাড়িতে আগুন ধরিয়ে দেন এবং সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়িবহরেও হামলা চালান বলে দাবি করেছে গোপালগঞ্জ পুলিশ।
দুপুর ১টা ৩৫ মিনিটের দিকে পৌরপার্কে এনসিপির সমাবেশে হামলা চালানো হয়। স্থানীয় ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা সাউন্ড সিস্টেম, মাইক ও চেয়ার ভাঙচুর করেন এবং এনসিপি নেতাকর্মীদের উপর হামলা চালান। পরে পুলিশি সহায়তায় সমাবেশস্থল ত্যাগ করেন এনসিপি নেতারা।
অধা ঘণ্টা পর একই স্থানে পুলিশি নিরাপত্তায় আবারও সমাবেশ করে এনসিপি। এতে বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা নাহিদ ইসলাম, সারজিস আলম ও আখতার হোসেন।
সমাবেশ শেষ হওয়ার পর এনসিপি নেতারা গাড়িবহর নিয়ে মাদারীপুরে রওনা দিতে চাইলে ছাত্রলীগের শতাধিক নেতাকর্মী আবারও হামলা চালায়। পুলিশ তখন পিছু হটে। এনসিপি নেতাকর্মীরা পালিয়ে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নেন। হামলাকারীরা সমাবেশস্থলসহ আশপাশে আগুন ধরিয়ে দেয়, ছড়িয়ে পড়ে ব্যাপক আতঙ্ক।
এরপর শহরের বিভিন্ন স্থানে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে সংঘর্ষে জড়ায় হামলাকারীরা। বিকেলে গোপালগঞ্জ জেলা কারাগারে হামলা ও ভাঙচুরেরও খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি একযোগে অভিযান শুরু করে।
জেলা প্রশাসন জানিয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আজ বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার জন্য গোপালগঞ্জ জেলায় কারফিউ জারি করা হয়েছে। সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী

এটিএম তুরাবকে টার্গেট করে গুলি করা হয়েছিল : মিফতাহ সিদ্দিকী