আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত
এনসিপি কর্মসূচিকে ঘিরে সহিংসতা

গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:১৯:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:১৯:৩৫ অপরাহ্ন
গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ
গোপালগঞ্জ, ১৬ জুলাই : গোপালগঞ্জে বুধবার (১৬ জুলাই) রাত ৮টা থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) বিকেল ৬টা পর্যন্ত ২২ ঘণ্টার জন্য কারফিউ জারি করেছে প্রশাসন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
বুধবার বিকাল পৌনে ৩টার দিকে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-র সমাবেশ শেষে ফেরার পথে গোপালগঞ্জ শহরে গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, এ হামলায় অংশ নেয় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও ছাত্রলীগের স্থানীয় নেতাকর্মীরা। পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে শহর রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষ নিয়ন্ত্রণে পুলিশ ও সেনাবাহিনী গুলি ছোড়ে। একই সময়ে হামলাকারীরা আইনশৃঙ্খলা বাহিনীর গাড়িতেও হামলা চালায়। সহিংসতার পর এনসিপির কয়েকজন কেন্দ্রীয় নেতা আশ্রয় নেন জেলা পুলিশ সুপারের কার্যালয়ে। পরে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় সেখান থেকে তাদের সরিয়ে নেওয়া হয়।
এর আগে দুপুর দেড়টার দিকে শহরের পৌরপার্ক এলাকায় এনসিপির আয়োজিত সমাবেশেও হামলার ঘটনা ঘটে। ছাত্রলীগের নেতাকর্মীরা মঞ্চে থাকা সাউন্ড সিস্টেম, চেয়ার ও মাইক ভাঙচুর করে এবং এনসিপির নেতাকর্মীদের ওপর হামলা চালায়। এই ঘটনার কিছু সময় পরই ফেরার পথে হামলার শিকার হয় এনসিপির গাড়িবহর।
ঘটনার পর পুরো শহরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন সেনাবাহিনী, বিজিবি ও অতিরিক্ত পুলিশ মোতায়েন করে এবং কারফিউ জারির সিদ্ধান্ত নেয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড