আমেরিকা , শনিবার, ২১ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
স্টার্লিং হাইটসে কিশোর গুলিতে আহত, ১৮ বছরের যুবকের বিরুদ্ধে অভিযোগ গ্র্যান্ড রিভার করিডোরে উন্নয়নের মহাপরিকল্পনা, বদলে যাবে দুই শহরের চেহারা ওয়ারেনে শ্রেণিকক্ষে অশ্লীল আচরণ : চার্টার স্কুলের বিরুদ্ধে মায়ের মামলা মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা

ব্রাইটনে পুলিশের ধাওয়া চলাকালে দুর্ঘটনায় চালকের মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ১২:৩৫:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ১২:৩৫:৩১ অপরাহ্ন
ব্রাইটনে পুলিশের ধাওয়া চলাকালে দুর্ঘটনায় চালকের মৃত্যু
ব্রাইটন, ১৬ জুলাই : মঙ্গলবার রাতে ব্রাইটনে পুলিশের ধাওয়া চলাকালে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়ে চালক নিহত হয়েছেন। ঘটনার সময় পুলিশ তাকে ট্র্যাফিক স্টপে থামাতে চাইলে তিনি পালানোর চেষ্টা করেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
ব্রাইটন পুলিশ প্রধান ব্রেন্ট পিরোচ্টা এক বিবৃতিতে বলেন, “এটি একটি মর্মান্তিক ঘটনা। একজন আইন প্রয়োগকারী কর্মকর্তা হিসেবে আমরা কখনই প্রাণহানি দেখতে চাই না।”
পুলিশ জানায়, রাত ১০:৪৫ মিনিটের দিকে ওয়েস্ট গ্র্যান্ড রিভার অ্যাভিনিউতে একটি কালো ডজ চার্জারকে থামানোর চেষ্টা করা হয়। কর্মকর্তারা লক্ষ্য করেন, গাড়িটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। তবে চালক থামতে অস্বীকৃতি জানান এবং দ্রুতগতিতে পালিয়ে যান। ধাওয়া চলে বিভার স্ট্রিট, নর্থ ইস্ট স্ট্রিট, ফ্লিন্ট রোড, হিলটন রোড হয়ে ওল্ড ইউএস-২৩ পর্যন্ত।
পুলিশ জানায়, ওল্ড ইউএস-২৩-এর উত্তরমুখী লেনে ঢুকে চালক একটি দক্ষিণমুখী গাড়িকে অতিক্রম করতে চায়। সঠিক লেনে ফিরে আসার সময় তার গাড়িটি ওই দক্ষিণমুখী গাড়িকে সাইডসওয়াইপ করে, যার ফলে চার্জারটি নিয়ন্ত্রণ হারিয়ে ঘুরতে থাকে। এরপর সেটি আরেকটি উত্তরমুখী গাড়ির সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে উল্টে যায়। ঘটনাস্থলেই ডজ চার্জারের চালকের মৃত্যু হয়। গাড়িটিতে সে একাই ছিল বলে নিশ্চিত করেছে পুলিশ। যে গাড়িটিকে সাইডসওয়াইপ করা হয়, তার চালক অক্ষত রয়েছেন। অন্য একটি গাড়ির চালক সামান্য আহত হয়েছেন এবং তাকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।
পুলিশ প্রাথমিক তদন্তে জানিয়েছে, অতিরিক্ত গতিই দুর্ঘটনার মূল কারণ। দুর্ঘটনায় জড়িত প্রত্যেক চালক সিটবেল্ট পরিহিত ছিলেন।
মাদক বা অ্যালকোহলের প্রভাব ছিল কিনা, তা জানতে তদন্ত চলমান রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স