আমেরিকা , মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ , ১৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হবিগঞ্জে এনসিপির পদযাত্রায় হামলা, নাসীর-সারজিসসহ আহত ১৫ জনকল্যাণের অঙ্গীকার নিয়ে মিশিগানে মিনহাজ চৌধুরীর নির্বাচনী লড়াই মিশিগানে মর্মান্তিক ট্র্যাজেডি:  মৃত  দম্পতি ও ৬ শিশুর পরিচয় শনাক্ত পশ্চিম মিশিগানে গোলাগুলি: পাঁচজন আহত, চারজন হেফাজতে ট্রাইব্যুনালে আবদুল হামিদ ও সাহাবুদ্দিনের বিরুদ্ধে অভিযোগ দাখিল কথিত ঋণ কেলেঙ্কারি : সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে অভিযোগ ঢাকায় উল্টো রথযাত্রার পথে মিলল ‘পাইপ বোমা’ ট্রাম্পের শুল্কযুদ্ধের ছায়ায় গর্ডি হাউ ব্রিজের উদ্বোধন মিশিগানে ভয়াবহ ট্র্যাজেডি : বাড়ির আগুনে ৬ শিশুসহ ৮ জন নিহত বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত

ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ১২:১৮:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ১২:১৮:১৬ পূর্বাহ্ন
ওয়ারেনে বাড়ির ভেতরে দুই নারীর মরদেহ : পুলিশের তদন্ত শুরু
গতকাল ওয়ারেন পুলিশ জোয়ান স্মিথ ড্রাইভের একটি অংশ ঘিরে ফেলে এবং যান চলাচল বন্ধ করে দেয়, একটি তদন্ত কার্যক্রমের অংশ হিসেবে/Owen McCarthy, The Detroit News

ওয়ারেন, ১৭ জুলাই  : ওয়ারেন শহরের জোয়ান স্মিথ ড্রাইভের একটি বাসায় দুই নারীর গুলিবিদ্ধ মৃতদেহ উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ বিভাগ জানায়, বুধবার সকাল ১০:৪০ মিনিটে শহরের কর্মকর্তারা ও ফায়ার সার্ভিস সদস্যরা ২৪০০০ ব্লকের একটি বাড়িতে পাঠানো হয়। বাড়ির ভেতরে প্রবেশ করে তারা দুই নারীকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। ঘটনাস্থলেই তাদের মৃত ঘোষণা করা হয়।
উভয়কেই বয়স্ক নাগরিক হিসেবে উল্লেখ করেছে পুলিশ। প্রাথমিক তথ্য অনুযায়ী, তাদের একজন ওই বাড়ির মালিক ছিলেন।
ওয়ারেন পুলিশ বিভাগের লেফটেন্যান্ট জন গাজেউস্কি বলেন, “তদন্তকারীরা ঘটনাস্থলে উপস্থিত থেকে প্রমাণ সংগ্রহের পাশাপাশি ঘটনার পূর্বাপর পরিস্থিতি নির্ধারণে কাজ করছেন।”
বুধবার বিকেলে ঘটনাস্থলের আশপাশের পরিবেশ ছিল তুলনামূলকভাবে শান্ত। একটি ব্লকজুড়ে এলাকা পুলিশ টেপ দিয়ে ঘিরে রাখা হয়। অফিসাররা বারবার বাড়ির ভেতরে প্রবেশ ও বের হচ্ছিলেন, আর পুলিশ যানবাহনগুলো রাস্তার ধারে অবস্থান করছিল।
প্রতিবেশী কিম হার্টওয়েল বলেন, “আমি প্রায়ই আমার কুকুরকে নিয়ে ঐ বাড়ির সামনে দিয়ে হাঁটি। তিনি (বাড়ির মালিক) মাঝে মাঝে আমাদের দেখতেন, হাসতেন, হাত নাড়াতেন।” তিনি জানান, সেখানে তিনি কেবল একজন মহিলাকে বসবাস করতে দেখেছেন। ভেতরে দ্বিতীয় নারীর উপস্থিতির কথা শুনে তিনি বিস্মিত হন।
আরেক প্রতিবেশী ইনা ইলাও বলেন, “সকাল ৯টার দিকে যখন আমি কাজের উদ্দেশে বেরিয়েছিলাম, তখন সবকিছু স্বাভাবিক মনে হচ্ছিল। এটা একটা খুবই শান্তপূর্ন এলাকা, এমন কিছু ঘটবে ভাবতেও পারি না।”
এদিকে, বাড়ির সামনে একদল ব্যক্তি নিজেদের নিহতদের পরিবারের সদস্য হিসেবে পরিচয় দেন। তাঁরা প্রতিবেশীদের কাছ থেকে সমবেদনা গ্রহণ করেন, তবে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে অস্বীকৃতি জানান। পুলিশ এখন পর্যন্ত সন্দেহভাজন কাউকে চিহ্নিত করেনি এবং তদন্ত চলমান রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কার্ডিফে প্রবাসীদের জমজমাট  সামার ট্রিপে আনন্দের রঙ

কার্ডিফে প্রবাসীদের জমজমাট  সামার ট্রিপে আনন্দের রঙ