আমেরিকা , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬ , ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী মহান মানুষের জীবনাবসান, প্রয়াত মিশিগানের রিচার্ড ম্যানুগিয়ান বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি সই ‘লেক আমেরিকা’ নিয়ে এআই ছবি, চাকরি হারালেন মিশিগানের সিইও নিউইয়র্ক ছাড়লেন প্রধানমন্ত্রী, দেশের পথে সাউথ হ্যাভেনে প্লাস্টিক কারখানায় ভয়াবহ আগুন মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা

দুষণে মরছে সুতাং নদী, বাপার সভা বক্তারা

  • আপলোড সময় : ১৯-০৫-২০২৩ ০১:০৭:৪৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৫-২০২৩ ০১:০৯:০৫ পূর্বাহ্ন
দুষণে মরছে সুতাং নদী, বাপার সভা বক্তারা
হবিগঞ্জ, ১৯ মে : বাংলাদেশ পরিবেশ আন্দোলন ( বাপা) হবিগঞ্জ শাখার এক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন বাপা হবিগঞ্জ জেলা শাখার সভাপতি অধ্যাপক মোঃ ইকরামুল ওয়াদুদ। 
সভায় সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ল' সোসাইটি ইউএসএ ইনক ও ইসলামিক কাউন্সিল অফ আমেরিকা ইনক এর সভাপতি এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন। আলোচনায় অংশ নেন বাপা হবিগঞ্জের সহ-সভাপতি অ্যাডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, লোকসাহিত্য গবেষক ও বাপা সহ-সভাপতি অধ্যাপক জাহান আরা খাতুন, কবি ও কলামিস্ট বাপা সহ-সভাপতি তাহমিনা বেগম গিনি, পদক্ষেপ আবৃত্তি পরিষদের সভাপতি  অধ্যাপক নাসরিন আক্তার, বাপা হবিগঞ্জের ট্রেজারার ও প্রথম আলো প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন, বাপা যুগ্ম সম্পাদক সিদ্দিকী হারুন, স্কুল শিক্ষক মোহাম্মদ মাহতাব মিয়া, বাপা নির্বাহী সদস্য আফরোজা সিদ্দিকা, রওশন আরা আক্তার প্রমুখ। শুরুতে হবিগঞ্জের পরিবেশগত সংকটের বর্তমান চিত্র তুলে ধরেন বাপা হবিগঞ্জের সাধারণ সম্পাদক ও খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল।

সভায় বক্তাগণ বলেন, হবিগঞ্জের নদীগুলোর নাব্যতা সংকট, নদী দখল, নদীদূষণ, পুকুর- জলাশয় ভরাট দখলসহ পরিবেশের বিপর্যয় চলমান। সুতাং নদীতে কলকারখানার ক্রমাগত বর্জ্য নিক্ষেপ করে নদীটিকে মেরে ফেলা হচ্ছে। পুরাতন খোয়াই নদী উদ্ধারে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। নদী থেকে বালু-মাটি উত্তোলন এর নামে অসংযত আচরণ ও অত্যাচারে কিছু মানুষ লাভবান হলেও স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদী ও নদীকেন্দ্রিক জীবন ব্যবস্থা এবং সার্বিক পরিবেশ - প্রতিবেশ।
তাই সুস্থ স্বাভাবিক পরিবেশ এর জন্য দখল, ভরাট ও দূষণ হয়ে যাওয়া সকল নদী, পুকুর, জলাশয় পুনরুদ্ধার করে খননসহ যথাযথ ব্যবস্থাপনার মাধ্যমে স্বাভাবিক পর্যায় ফিরিয়ে আনতে হবে।
অতিথির বক্তব্যে এডভোকেট মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, শিল্পবর্জ্য দুষনে সুতাং নদীটিতে ভয়াবহ অবস্থায় বিরাজমান। নদনদীসহ হবিগঞ্জের পরিবেশ নিয়ে আমরা চিন্তিত। বিভিন্ন সময় আমরা নীতি নির্ধারণী পর্যায়ে কথা বলেছি। জনপ্রতিনিধি, প্রশাসনসহ দায়িত্বশীল  সকলকে পরিবেশ রক্ষায় সচেষ্ট হতে হবে। 


 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ

মাধবপুরে সড়কের পাশে ৭ হাজারের বেশি তালবীজ রোপণ