আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

মিশিগানে ছাত্রীর প্রতি ‘রোমান্টিক আগ্রহে’ অধ্যাপক বরখাস্ত

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০২:২১:১৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০২:২১:১৬ পূর্বাহ্ন
মিশিগানে ছাত্রীর প্রতি ‘রোমান্টিক আগ্রহে’ অধ্যাপক বরখাস্ত
অ্যান আরবার, ১৮ জুলাই : ইউনিভার্সিটি অব মিশিগানের সঙ্গীত, থিয়েটার এবং নৃত্য অনুষদের একজন সহযোগী অধ্যাপক স্কট পাইপারকে বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অফ রিজেন্টস। এই সিদ্ধান্ত এসেছে বিশ্ববিদ্যালয়ের অন্তর্বর্তীকালীন সভাপতি ডোমেনিকো গ্রাসোর সুপারিশে।
অভিযোগ অনুযায়ী, পাইপার বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন ছাত্রীকে তার প্রতি রোমান্টিক অনুভূতি প্রকাশ করেন এবং শরীরিকভাবে ঘনিষ্ঠ হওয়ার মাধ্যমে যৌন ও লিঙ্গভিত্তিক অসদাচরণ করেন। ২০২৪ সালে স্নাতক হওয়া ওই ছাত্রী ২০২৫ সালের মে মাসে বিশ্ববিদ্যালয়ের ইকুইটি, সিভিল রাইটস ও টাইটেল IX অফিসে এই অভিযোগ দায়ের করেন।
বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরীণ তদন্তে এই অভিযোগের যথার্থতা পাওয়ার পর, অন্তর্বর্তীকালীন সভাপতি গ্রাসো এক চিঠিতে লিখেন, “অধ্যাপক পাইপারের আচরণ তার একাডেমিক দায়িত্ব পালনে গুরুতর বিঘ্ন সৃষ্টি করে, যা স্থায়ী অনুষদের সদস্য হিসেবে তার দায়িত্ব পালনের অযোগ্যতা প্রমাণ করে।”  তাই আমি অবিলম্বে কার্যকরভাবে অধ্যাপক পাইপারকে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী পদ থেকে বরখাস্ত করার সুপারিশ করছি।
বিশ্ববিদ্যালয়ের বোর্ড বৃহস্পতিবার একটি বিশেষ সভায় বরখাস্তের সিদ্ধান্ত অনুমোদন করে। UM কর্তৃপক্ষ বা অধ্যাপক পাইপার কেউই এই বিষয়ে প্রকাশ্যে মন্তব্য করেননি।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা