আমেরিকা , বুধবার, ২৪ জুন ২০২৬ , ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রাইড পতাকা নিষেধাজ্ঞা : হ্যামট্রাম্যাকের পক্ষে আদালতের রায়

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০২:৪৯:৩৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০২:৫০:৪৭ পূর্বাহ্ন
প্রাইড পতাকা নিষেধাজ্ঞা : হ্যামট্রাম্যাকের পক্ষে আদালতের রায়
হ্যামট্রাম্যাক, ১৮ জুলাবি : এই সপ্তাহে ডেট্রয়েটের একজন ফেডারেল বিচারক এমন একটি রায় দিয়েছেন, যা হ্যামট্রাম্যাকের শহর মালিকানাধীন সম্পত্তিতে LGBTQ+ পতাকা নিষিদ্ধ করার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা মামলাটি খারিজ করার অনুরোধের পথ সুগম করে দিয়েছে।
মার্কিন জেলা আদালতের বিচারক ডেভিড লসন সোমবার রায় প্রদান করেন। আদালতের রেকর্ড অনুসারে, তিনি মন্তব্য করেন যে, পৌরসভার পতাকার খুঁটিগুলি জনসাধারণের বক্তৃতার প্ল্যাটফর্ম নয়, বরং সরকারের নিজস্ব বক্তব্য প্রকাশের একটি মাধ্যম, যার ওপর শহর কর্তৃপক্ষের পূর্ণ নিয়ন্ত্রণ থাকে।
হ্যামট্রাম্যাক শহরের পক্ষে মামলাটি পরিচালনা করা ডিয়ারবর্ন-ভিত্তিক আইনজীবী ওডে মেরুয়েহ আদালতের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে এক বিবৃতিতে বলেন, “আমরা আদালতের সিদ্ধান্তমূলক রায়ে সন্তুষ্ট, যা নিশ্চিত করে যে হ্যামট্রাম্যাক শহর এবং মেয়র গালিব পুরোপুরি আইনের মধ্যেই কাজ করেছেন।”
তিনি আরও জানান, শহর কর্তৃপক্ষ এখন মামলাটি সম্পূর্ণ খারিজ করার জন্য আবেদন করবে।
মেরুয়েহ আরও বলেন, “শুরু থেকেই আমরা বলে আসছি, শহরের পতাকা নীতি নিরপেক্ষ, ন্যায্য এবং সংবিধানসম্মত। বিচারকের রায় আমাদের সেই অবস্থানকেই বৈধতা দিয়েছে। এখন আমরা এই বিরোধের গণ্ডি পেরিয়ে, হ্যামট্রাম্যাকের সকল বাসিন্দার ঐক্য ও অগ্রগতির কাজে মনোযোগী হতে চাই।”
এই মামলার বাদী ছিলেন শহরের মানব সম্পর্ক কমিশনের দুই প্রাক্তন সদস্য, রাস গর্ডন ও ক্যাথি স্ট্যাকপুল, যাদের ২০২৩ সালের জুলাইয়ে বরখাস্ত করা হয়।
তাদের দাবি, শহরের পতাকা নিষেধাজ্ঞা সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে। একই সঙ্গে তাঁরা কমিশনে পুনর্বহালেরও দাবি জানান।
জানা যায়, গর্ডন ও স্ট্যাকপুলকে বরখাস্ত করা হয় একটি শহরের পতাকার খুঁটিতে গর্বের (Pride) পতাকা উত্তোলনের পর। গর্ডন তখন কমিশনের চেয়ারম্যানের দায়িত্বে ছিলেন।
উল্লেখ্য, হ্যামট্রাম্যাক সিটি কাউন্সিল ২০২৩ সালে সর্বসম্মতভাবে একটি পতাকা “নিরপেক্ষতা” অধ্যাদেশ পাস করে, যার মাধ্যমে শহরের মালিকানাধীন জায়গায় ধর্মীয়, জাতিগত, রাজনৈতিক এবং LGBTQ+ পতাকা উত্তোলন নিষিদ্ধ করা হয়। এই পতাকা নিষিদ্ধকরণ আদেশের সাংবিধানিকতা নিয়ে গত জুন মাসে একটি শুনানি অনুষ্ঠিত হয়, যেখানে ফেডারেল আদালত পরবর্তী আইনি প্রক্রিয়া এগিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি

লস অ্যাঞ্জেলেসে বসছে ফোবানার ৪০তম আসর, চলছে ব্যাপক প্রস্তুতি