আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

শনিবারের সমাবেশ : তিন জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৩:৩০:৫৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৩:৩০:৫৫ পূর্বাহ্ন
শনিবারের সমাবেশ : তিন জোড়া ট্রেন ভাড়া করলো জামায়াত
ঢাকা, ১৮ জুলাই :শনিবার রাজধানী ঢাকায় অনুষ্ঠিতব্য জাতীয় সমাবেশে নেতাকর্মীদের আনতে তিন জোড়া বিশেষ ট্রেন ভাড়া করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। ট্রেনগুলো চলবে রাজশাহী, সিরাজগঞ্জ ও ময়মনসিংহ রুটে।
বাংলাদেশ রেলওয়ের পশ্চিমাঞ্চলের তিনজন শীর্ষ কর্মকর্তার স্বাক্ষরিত চিঠিতে ট্রেন বরাদ্দের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জামায়াতের আবেদনের প্রেক্ষিতে ট্রেনগুলো বরাদ্দ দেওয়া হয়।

রুট ও সময়সূচি:
রাজশাহী-ঢাকা-রাজশাহী (মধুমতি এক্সপ্রেসের রেক):
আসা : ১৯ জুলাই রাত ১টা → ঢাকা সকাল ৬টা
ফিরতি : ১৯ জুলাই রাত ৮টা → রাজশাহী রাত ১:১৫
স্টপেজ : রাজশাহী বিশ্ববিদ্যালয়, হরিয়ান, সরদহ রোড

সিরাজগঞ্জবাজার-ঢাকা-সিরাজগঞ্জবাজার:
আসা : ২০ জুলাই সকাল ৬টা → ঢাকা সকাল ৯:৩০
ফিরতি : রাত ১১:৫৫ → সিরাজগঞ্জ ভোর ৩:৩০
ঢাকা-ময়মনসিংহ-ঢাকা রুটে একবার করে চলাচল করবে।

ট্রেন চলাচলের অনুমোদন দিয়েছে রেলওয়ের উপ-পরিচালক মো. খায়রুল কবির স্বাক্ষরিত চিঠি। প্রত্যেকটি ট্রেন নির্ধারিত ভাড়া, সার্ভিস চার্জ ও অন্যান্য শর্ত সাপেক্ষে চালু থাকবে। দলটির দাবি, সমাবেশে লাখো নেতাকর্মীর অংশগ্রহণ হবে। ট্রেন ছাড়াও জামায়াত ইতোমধ্যে প্রায় ১০ হাজার বাসও রিজার্ভ করেছে বলে জানিয়েছে। উল্লেখযোগ্য যে, রাজনৈতিক কর্মসূচিতে অংশ নিতে ট্রেন ভাড়ার উদাহরণ বাংলাদেশে বিরল হলেও নজিরবিহীন নয়। অতীতে আওয়ামী লীগও একবার রাজশাহী অঞ্চলে একটি সমাবেশে নেতাকর্মীদের আনতে বিশেষ ট্রেন ভাড়া করেছিল। সে সময় রাষ্ট্রীয় সম্পদের ব্যবহার নিয়ে রাজনৈতিক বিতর্ক ছড়িয়ে পড়ে। জামায়াতের সাম্প্রতিক এই ট্রেন ভাড়ার সিদ্ধান্ত নিয়েও ইতোমধ্যে রাজনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ