আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১ হ্যামট্রাম্যাকের মেয়রের চেয়ারে বসছেন মুহিত, ৮ নভেম্বর শপথ

বর্ষা

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৫১:৫৭ পূর্বাহ্ন
বর্ষা
(১)
টিনের চালে 
গাছের ডালে
নাচে তালে
বর্ষাপরি -
পায়ে নূপুর
ঝুমুর ঝুমুর
জাগায় কী সুর
মরি মরি! 

কদম হাসে
শাপলা ভাসে
কেয়ার বাসে
আকুল মন
কিসের টানে
গানে গানে 
নদীর প্রাণে
গুঞ্জরণ! 

(২)
হিমেল হাওয়ার ডালা ভরা কদম কেয়ার গন্ধ
টিনের চালে বৃষ্টিমেয়ের নূপুর তোলে ছন্দ
ঝরনা নদীর আকুল মনে 
ঢেউ  থই থই  আলাপনে 
ভেজা পালের পানসি নায়ে বর্ষা রানির আনন্দ।

(৩)
ঝম ঝম বর্ষার 
ঝর ঝর ছন্দ 
ফোটা ফোটা কদমে
মৌ মৌ গন্ধ।
ভরা ভরা ছোট নদী 
কুলু কুলু বইছে 
ঢেউ ঢেউ কথা সব
কানে কানে কইছে।
ঝুম ঝুম বৃষ্টি 
চালে চালে নৃত্য
ঝিরিঝিরি  ঝরনার
হাসি হাসি চিত্ত
গাছে গাছে সবুজের
প্রাণ প্রাণ কলরব
বনে বনে মল্লার
গান গান উৎসব !







 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর

ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর