আমেরিকা , মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ , ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক সাউথ হ্যাভেনে উৎসবে বোমা হামলার  হুমকি, প্লাইমাউথের বাসিন্দা গ্রেপ্তার দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার

হাওরের হৃদয়ে শব্দকথার হাওর বিলাস

  • আপলোড সময় : ১৯-০৭-২০২৫ ১২:৫৬:০১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৯-০৭-২০২৫ ১২:৫৬:০১ পূর্বাহ্ন
হাওরের হৃদয়ে শব্দকথার হাওর বিলাস
হবিগঞ্জ, ১৯ জুলাই : হাওরের সাথে মিশে আছে মানুষের জীবন, জীবিকা ও বাংলার আবহমান লোকজ সংস্কৃতির ঐতিহ্য। সেই ঐতিহ্যকে সামনে রেখে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘শব্দকথা হাওর বিলাস-২০২৫’। শব্দকথা লেখক-পাঠক ফোরামের এই আয়োজন হাওরকেন্দ্রিক শিল্প, সাহিত্য ও সংস্কৃতি চর্চার একটি ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
শুক্রবার (১৮ জুলাই) সকাল থেকে শুরু হওয়া এই আয়োজনের যাত্রা শুরু হয় হবিগঞ্জের কালারডুবা নৌকাঘাট থেকে। এরপর মিঠামইন, আজমিরিগঞ্জ ও বানিয়াচংয়ের বিস্তৃত হাওর অঞ্চল এবং ঐতিহ্যবাহী বিথাঙ্গল বড় আখড়া ও ঐতিহাসিক দিল্লির আখড়ায় সফর করেন অংশগ্রহণকারীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শব্দকথা’র সম্পাদক ও প্রকাশক মনসুর আহমেদ। অনুষ্ঠান পরিচালনা করেন ফোরামের সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তরপদার। স্বাগত বক্তব্য দেন উদযাপন কমিটির আহ্বায়ক হেলাল আহমেদ।
আয়োজনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উদ্ভিদ গবেষক ও সহযোগী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব, শব্দকথা’র নির্বাহী সম্পাদক ও যুক্তরাজ্যপ্রবাসী সোহেল আমীন, বিশিষ্ট সংগীতশিল্পী স্বদেশ দাশ, কবি নূরে আলম চৌধুরী এবং ত্রৈমাসিক শব্দকথা’র সহযোগী সম্পাদক কবি এস. এম. মিজান প্রমুখ।
অনুষ্ঠানে ভাটি বাংলার ঐতিহ্যবাহী গান পরিবেশন করেন সংগীতশিল্পী গোপী মোহন দাস, হাবিব খোকন, শিরিন আক্তার সোনিয়া, পলক দাস, আসিফ, গুঞ্জন সূত্রধর, জগৎ সরকার, মৌ দাস, তুষ্টি রায়, পুষ্পিতা সূত্রধর ও অনুজিৎ চৌধুরী।

অনুষ্ঠানে ড. সুভাষ চন্দ্র দেব বলেন, "হবিগঞ্জের স্বপ্নবাজ তরুণ কবি মনসুর আহমেদের নেতৃত্বে শব্দকথার এই সৃজনশীল কর্মকাণ্ড তরুণ সমাজকে সাহিত্য ও সংস্কৃতির প্রতি আগ্রহী করছে। হাওর জীবনের প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে ‘হাওর বিলাস’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।"
ব্রাহ্মণবাড়িয়া থেকে আগত কবি নূরে আলম চৌধুরী বলেন, "হবিগঞ্জ একটি সমৃদ্ধ জেলা। শব্দকথার আয়োজনে অংশ না নিলে এই ভাটি অঞ্চলের গৌরবোজ্জ্বল ইতিহাস ও সংস্কৃতি সম্পর্কে জানা হতো না। এই অঞ্চল মুক্তিযুদ্ধ, সাহিত্য, সংগীতের সাহসিকতার এক মহা উপাখ্যান। এখানে জন্মেছেন স্যার ফজলে হাসান আবেদ, সুবীর নন্দী, সঞ্জীব চৌধুরী ও রামনাথ বিশ্বাসের মতো গুণীজন।"
কবি এস. এম. মিজান বলেন, "হাওরের জল, আকাশ ও নিসর্গ আমাদের হৃদয়কে ছুঁয়ে যায়। এই আয়োজন শুধু ভ্রমণ নয়, বরং প্রকৃতি, সাহিত্য ও ভালোবাসাকে উপলব্ধির এক মেলবন্ধন। শিশু থেকে বৃদ্ধ—সব বয়সী মানুষের অংশগ্রহণ প্রমাণ করে, এই উদ্যোগ সমাজে সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে আরও বেগবান করবে। পাশাপাশি আমাদের দায়িত্ব প্রকৃতিকে রক্ষা করা।"

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি

গান গেয়ে ভাইরাল শিক্ষক তাশরিককে অব্যাহতি