আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মেডিকেড জালিয়াতির অভিযোগে ডিয়ারবর্নের নারী অভিযুক্ত শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে

মিশিগানে বিশাল ফ্ল্যাটহেড ক্যাটফিশ ধরে রেকর্ড গড়লেন কার্লসন

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০১:৪৪:২৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০১:৪৪:২৮ পূর্বাহ্ন
মিশিগানে বিশাল ফ্ল্যাটহেড ক্যাটফিশ ধরে রেকর্ড গড়লেন কার্লসন
বিশাল ফ্ল্যাটহেড ক্যাটফিশ নিয়ে কোডি কার্লসনের উচ্ছ্বাস/Michigan Department of Natural Resources.

মনরো কাউন্টি, ২২ জুলাই :  মনরো কাউন্টির এক ব্যক্তি মিশিগানের ফ্ল্যাটহেড ক্যাটফিশ ধরার রাজ্য রেকর্ড ভেঙেছেন। মিশিগান প্রাকৃতিক সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, ২৯ জুন মনরো কাউন্টির প্লাম ক্রিকে বোফিশিং করার সময় কোডি কার্লসন এই বিশাল মাছটি ধরেন।
মাছটির ওজন ছিল ৬৪.৪৬ পাউন্ড এবং দৈর্ঘ্য ৪৫ ইঞ্চি, যা আগের রাজ্য রেকর্ডকে ছাড়িয়ে গেছে। পূর্বের রেকর্ডটি ছিল ইন্ডিয়ানার এক ব্যক্তির নামে, যিনি ২০২২ সালে বেরিয়েন কাউন্টির সেন্ট জোসেফ নদীতে ৫৩.৩৫ পাউন্ড ও ৪৩ ইঞ্চি লম্বা ফ্ল্যাটহেড ক্যাটফিশ ধরেছিলেন।
কার্লসন বলেন, "আমি ভাবছিলাম শুধু রাতের খাবারের জন্য একটি চ্যানেল ক্যাটফিশ ধরব, কিন্তু দেখলাম এখানে ফ্ল্যাটহেড ক্যাটফিশও আছে।" নিউপোর্টের এই মাছ শিকারী নিজেকে “প্রকৃত মাছপ্রেমী” হিসেবে উল্লেখ করেছেন।
মিশিগান প্রাকৃতিক সম্পদ বিভাগের একজন ডিএনআর মৎস্যজীবী মাছটির রেকর্ড বৈধতা যাচাই করেছেন। তারা আরও জানিয়েছেন, প্রায় পাঁচ বছর আগে একই এলাকায় ৫৫ পাউন্ড ও ৪৩ ইঞ্চি লম্বা একটি ফ্ল্যাটহেড ক্যাটফিশ ধরা হয়েছিল।
এছাড়া, গত বছর অ্যাড্রিয়ানের স্কট স্মিথ লেক সেন্ট ক্লেয়ারে ২ পাউন্ড ৫.৯২ আউন্স ওজনের এবং ১৬.২৫ ইঞ্চি লম্বা সাদা পার্চ ধরে মিশিগানের রাজ্য রেকর্ড ভেঙে দিয়েছিলেন, যা ২০১৫ সালের রেকর্ডকে ছাড়িয়ে যায়। 
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার

যৌন পাচারের অভিযোগে ইঙ্কস্টারের যুবক গ্রেপ্তার, কিশোরী উদ্ধার