আমেরিকা , মঙ্গলবার, ১১ অগাস্ট ২০২৬ , ২৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ সাউথফিল্ডের রেস্তোরাঁয় গুলিবর্ষণ, নিহত ২ লেক সেন্ট ক্লেয়ারে এক সাঁতারু নিখোঁজ মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস

মিশিগানে ছোট বিমান বিধ্বস্ত, তদন্ত চলছে

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০১:৪৫:৩২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০১:৪৫:৩২ পূর্বাহ্ন
মিশিগানে ছোট বিমান বিধ্বস্ত, তদন্ত চলছে
কেন্ট কাউন্টি, ২২ জুলাই : মিশিগানের কেন্ট কাউন্টির ভার্জেনেস টাউনশিপে একটি ছোট বিমান স্টোরেজ ইউনিটে বিধ্বস্ত হয়েছে। স্থানীয় সময় বিকেল ৫টা ২০ মিনিটে এই দুর্ঘটনা ঘটে। 
কর্তৃপক্ষ জানিয়েছে, বিমানটি একটি ভ্যান আরভি-১৪ মডেলের হালকা বিমান ছিল। এটি বিধ্বস্ত হয় ভার্জেনেস স্ট্রিট ও লিংকন লেক অ্যাভিনিউ এলাকার কাছে, যা লোয়েল সিটি বিমানবন্দর থেকে মাত্র এক মাইলেরও কম দূরে। বিমানটিতে ঠিক কতজন আরোহী ছিলেন তা রাত ৯টা পর্যন্ত নিশ্চিত হয়নি
কেন্ট কাউন্টি শেরিফ অফিসের একজন প্রেরণ তত্ত্বাবধায়ক জানিয়েছেন, ফায়ার ক্রুরা ঘটনাস্থলে পৌঁছানোর সময় পুরো বিমানটি আগুন ও ধোঁয়ায় আচ্ছন্ন ছিল। এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছেন কিনা সেই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
এফএএ’র পাশাপাশি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন কেন্ট কাউন্টি শেরিফ, স্থানীয় পুলিশ, একাধিক দমকল বিভাগ ও মিশিগান স্টেট পুলিশের কর্মকর্তারা। দুর্ঘটনার কারণে আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয় বলে জানিয়েছে শেরিফের অফিস।
মিশিগান স্টেট পুলিশের (MSP) এক মুখপাত্রের কাছে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানতে যোগাযোগ করা হলেও তিনি কোনো মন্তব্য করেননি। দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত অব্যাহত রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন

বাফেলোতে লতিফ ট্রাভেলস ইউএসএ ইনকের নতুন শাখার উদ্বোধন