আমেরিকা , সোমবার, ০৫ অক্টোবর ২০২৬ , ২০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মদ্যপ অবস্থায় ভুল পথে গাড়ি চালিয়ে সংঘর্ষ,  ডেট্রয়েট পুলিশ কর্মকর্তার  বিরুদ্ধে অভিযোগ দুর্গাপূজায় মিলছে টানা ৫ দিনের ছুটি বঙ্গোপসাগরীয় অঞ্চলে অভিন্ন সমৃদ্ধির অংশীদার হতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বার্মিংহামে নিজের গাড়ির নিচে  চাপা পড়ে শ্রমিক নিহত স্টার্লিং হাইটসে বৈদ্যুতিক খুঁটিতে আগুন, নারী গ্রেপ্তার : উদ্দেশ্য খুঁজছে পুলিশ হ্যামট্রাম্যাক মেয়র নির্বাচনে নতুন মোড়, গণনা হবে ৩৭টি ব্যালট কিশোরীর গায়ে ফুটন্ত পানি ছোড়ার  অভিযোগে পন্টিয়াকে নারী অভিযুক্ত জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামান গ্রেপ্তার বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী আর নেই অর্চার্ড লেকে গাড়ির ভেতরে ব্যক্তি, পুলিশের অভিযান; পন্টিয়াক ট্রেইল বন্ধ ক্যান্টনে গুলিতে এক বছর বয়সী শিশু আহত এমপি পদ থেকে মিষ্টিকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর প্রেমিকাকে হত্যার দায়ে বেলভিলের ব্যক্তির ৪২ বছরের কারাদণ্ড ডেট্রয়েটের সাবেক সহকারী অধ্যক্ষ যৌন অপরাধে দণ্ডিত ফেডারেল মার্শালের ছদ্মবেশে হোটেলে  ডাকাতি, গ্রেপ্তার ডেট্রয়েটের ব্যক্তি এশিয়া থেকে মিশিগানে ‘স্টিংক বাগ’, শীত এলেই  ঘরে ঢুকতে চায় খামারে ওয়াগন উল্টে অ্যামিশ কিশোরের মৃত্যু কোভিড ঋণ জালিয়াতি : ফার্মিংটন হিলসের ব্যক্তির দোষ স্বীকার রাজধানীতে হকার উচ্ছেদ ঘিরে সংঘর্ষ মিশিগানে ৬৪৩ কর্মীর চাকরি  যাচ্ছে, বড় ছাঁটাই দুই প্রতিষ্ঠানে
আইন উপদেষ্টার ঘোষণা : শিক্ষার্থীদের সব দাবি মেনে নেওয়া হয়েছে

মাইলস্টোন কলেজে উত্তেজনা : ভবনে আটকে রয়েছেন দুই উপদেষ্টা

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫২:৪৮ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৩:৫২:৪৮ পূর্বাহ্ন
মাইলস্টোন কলেজে উত্তেজনা : ভবনে আটকে রয়েছেন দুই উপদেষ্টা
ঢাকা, ২২ জুলাই :মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের ৬ দফা দাবি সরকার মেনে নিয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার দুপুর পৌনে ১টার দিকে কলেজের ৫ নম্বর ভবনের সামনে উপস্থিত হয়ে সাংবাদিকদের সামনে এ তথ্য জানান তিনি।
শিক্ষার্থীদের ৬য় দফা দাবির মধ্যে রয়েছে— নিহতদের নাম-ঠিকানা প্রকাশ, আহতদের নির্ভুল তালিকা, শিক্ষকদের সঙ্গে অসদাচরণের জন্য নিঃশর্ত ক্ষমা, ক্ষতিপূরণ প্রদান, ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার।
তবে দাবিগুলো মেনে নেওয়ার ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। শিক্ষার্থীরা আইন উপদেষ্টার বক্তব্য প্রত্যাখ্যান করে “ভুয়া ভুয়া” ও “উই ওয়ান্ট জাস্টিস” স্লোগান দিতে থাকেন এবং পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়ান। বিক্ষুব্ধ ছাত্ররা পুলিশকে লক্ষ্য করে জুতা ও প্লাস্টিক বোতল নিক্ষেপও করেন।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ রিপোর্ট লেখা পর্যন্ত (দুপুর ১২টা ৫০ মিনিট), কলেজের ৫ নম্বর ভবনের ভেতরে দুই উপদেষ্টা আটকে রয়েছেন বলে জানা গেছে।
এর আগে সকাল ১০টা থেকে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের সামনে গোলচত্বরে জড়ো হতে থাকেন শত শত শিক্ষার্থী। বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণহানির ঘটনায় তারা বিক্ষোভ শুরু করেন এবং ৬ দফা দাবি উত্থাপন করেন।
শিক্ষার্থীরা তাদের আন্দোলন কর্মসূচি থেকে হুঁশিয়ারি দেন, দুপুর সাড়ে বারোটার মধ্যে সরকারের কোনো প্রতিনিধি উপস্থিত না হলে তারা উত্তরা বিএনএস সেন্টারের সামনে রাস্তা অবরোধ করবেন।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক

মিশিগানে ‘বিচিত্রা’র শারদীয়  উৎসবে থাকছে নানা চমক