আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

সচিবালয়ের সামনে বিক্ষোভে পুলিশের দমন, শিক্ষার্থী আহত ৭৫

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ১১:৪৭:৪১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ১১:৪৭:৪১ পূর্বাহ্ন
সচিবালয়ের সামনে বিক্ষোভে পুলিশের দমন, শিক্ষার্থী আহত ৭৫
ঢাকা, ২২ জুলাই : শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে সচিবালয়ের সামনে শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে অন্তত ৭৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। আহতদের মধ্যে সামির (১৯) নামের একজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা থেকে ৬টার মধ্যে আহত শিক্ষার্থীদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়।
আহতদের ভাষ্য অনুযায়ী, শিক্ষা উপদেষ্টার পদত্যাগের দাবিতে রাজধানীর বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা সচিবালয়ের সামনে বিক্ষোভ করছিলেন। একপর্যায়ে পুলিশ বিক্ষোভে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত ঘটে। পরিস্থিতি উত্তপ্ত হলে আইনশৃঙ্খলা বাহিনী শিক্ষার্থীদের লক্ষ্য করে সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে।
শিক্ষার্থীরা জানান, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান বিধ্বস্ত হয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের প্রাণহানির পর, গভীর রাতে হঠাৎ করেই এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় কোনো মানবিক বা দায়িত্বশীল অবস্থান নেয়নি বলে অভিযোগ করেন তারা। এ কারণে শিক্ষার্থীরা শিক্ষা উপদেষ্টা ও শিক্ষাসচিবের পদত্যাগ দাবি করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, সচিবালয়ের সামনে থেকে ৭৫ জন আহত শিক্ষার্থী হাসপাতালে এসেছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। একজন শিক্ষার্থীকে ভর্তি করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আজ পবিত্র আশুরা

আজ পবিত্র আশুরা