আমেরিকা , বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬ , ৫ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প

ডেট্রয়েটে পারিবারিক বিরোধে প্রাণ গেল ৩ জনের

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ১২:০২:০০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ১২:০২:০০ পূর্বাহ্ন
ডেট্রয়েটে পারিবারিক বিরোধে প্রাণ গেল ৩ জনের
ডেট্রয়েট, ২২ জুলাই – শহরের পশ্চিমাঞ্চলে পারিবারিক বিরোধের জেরে ঘটে যাওয়া এক মর্মান্তিক জোড়া খুন-আত্মহত্যার ঘটনা তদন্ত করছে ডেট্রয়েট পুলিশ। WDIV (চ্যানেল 4) ভিডিও রিপোর্ট অনুসারে, ডেট্রয়েট পুলিশ ক্যাপ্টেন মার্কাস থারলকিল ঘটনাস্থলে সাংবাদিকদের বলেন, সন্ধ্যা ৬টার দিকে, পাইনহার্স্টের ২০৪০০ ব্লকের একটি বাসভবনে গুলি  গুলিবর্ষণের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান কর্মকর্তারা।
তিনি সাংবাদিকদের জানান, একটি বাড়ি থেকে তিনজনের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের বয়স ৫০-এর মাঝামাঝি, একজন ৪০-এর শেষ দিকে এবং অপরজন ২০-এর শেষভাগে। তিনজনই গুলিবিদ্ধ অবস্থায় ঘটনাস্থলে মৃত ঘোষণা করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনজনই পারস্পরিক আত্মীয় এবং ঘটনাটি একটি জোড়া খুন ও আত্মহত্যা। ক্যাপ্টেন থারলকিল বলেন, "আমরা মনে করি তিনজনের মধ্যে সবচেয়ে কমবয়সী ব্যক্তি ছিলেন বন্দুকধারী।" তবে তিনি এটিও নিশ্চিত করেন, এটি একটি বিচ্ছিন্ন ঘটনা বলে আমরা বিশ্বাস করি, তবে এখনও ঘটনার উদ্দেশ্য অনুসন্ধান করছি।
নিহতদের নাম এখনও আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ক্যাপ্টেন থারলকিল জানান, পরিবারের সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত ছিলেন, এবং তাদের সঙ্গে এই দুঃখজনক সংবাদটি ভাগ করে নিতে হয়েছে। ডেট্রয়েট পুলিশ বিভাগ মামলাটি সক্রিয়ভাবে তদন্ত করে চলেছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম

নাগরিক দায়িত্ব পালনে সচেতনতা জরুরি: আবুল কাহের শামীম