আমেরিকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
শান্তি, মানবতা ও ন্যায়বিচারের বিশ্ব চান প্রধানমন্ত্রী জাতিসংঘে আজ বাংলায় ভাষণ দেবেন তারেক রহমান মিশিগানের বিদ্যুতের চাহিদা মেটাতে ডিটিইর ২০ বছরের পরিকল্পনা ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বাংলাদেশ মেলা

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০২:০০:২৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০২:০০:২৩ পূর্বাহ্ন
আটলান্টিক সিটিতে প্রাণের আমেজে বাংলাদেশ মেলা
আটলান্টিক সিটি, ২৪ জুলাই : আটলান্টিক সিটির বুকে গত বাইশ জুলাই, মংগলবার জেগে উঠেছিল একখণ্ড মিনি বাংলাদেশ। বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির উদ্যোগে  সিটির সেন্ড ক্যাসল স্টেডিয়াম এর সম্মুখস্থ সুবিশাল প্রান্তরে অনুষ্ঠিত হলো “বাংলাদেশ মেলা – ২০২৫”। মেলার হরেক আয়োজনের মধ্যে ছিল  কৃতি ছাত্র-ছাত্রী সম্বর্ধনা, গুণীজন সম্মাননা, আইভি লীগ কলেজে ভর্তির যোগ্যতা অর্জনকারী  শিক্ষার্থীকে বৃত্তি প্রদান, দেশীয় দ্রব্য সামগ্রীর বিকিকিনি, দেশীয় খাবারের স্টল, র্যাফেল ড্র, সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলায়  প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সিটির মেয়র মার্টি স্মল সিনিয়র। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ষ্টকটন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ মোঃ শাহ আলম খান, নিউজার্সি রাজ্যের এসেম্বলিম্যান ডন গার্ডিয়ান সহ মূলধারার নেতৃবৃন্দ ।

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের পর বেলুন উড়িয়ে ‘বাংলাদেশ মেলা’র শুভ উদ্বোধন করেন অধ্যাপক ডঃ মোঃ শাহ আলম খান। বাংলাদেশ মেলায় একাত্তরের বীর শহীদদের স্মরণে ও মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
এসময় বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির  সভাপতি জহিরুল ইসলাম বাবুল, সাধারন সম্পাদক জাকিরুল ইসলাম খোকা, ট্রাষ্টি বোর্ডের চেয়ারম্যান আব্দুর রফিক, বাংলাদেশ মেলার আহবায়ক সিরাজুল ইসলাম, সদস্য সচিব বেলাল হোসেন সহ বাংলাদেশ এসোসিয়েশন অব সাউথ জার্সির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ মেলায় লাইফ টাইম এচিভমেণ্ট পুরস্কার দেওয়া হয় বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব গিয়াস উদ্দীন পাঠানকে। বাংলাদেশ মেলার ব্যতিক্রমী আয়োজন ছিল ‘এলইডি রোবট’ এর অংশগ্রহন। মেলার দর্শকেরা তাদের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করে।

অনুষ্ঠানে বিএএসজের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার আহমেদ এর সম্পাদনায় প্রকাশিত ‘উৎসব’  সংকলন এর মোড়ক উন্মোচন করা হয় । বাংলাদেশ মেলায় বিভিন্ন স্টলে দেশীয় পণ্য ও খাবারের স্টলগুলোতে বিকিকিনি ছিল লক্ষ্যণীয়। বাংলাদেশ মেলার অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন প্রবাসের জনপ্রিয় উপস্থাপক এ বুলবুল হাসান।
মেলায় সংগীত পরিবেশন করেন বাংলাদেশের জনপ্রিয় সংগীত শিল্পী  দিনাত জাহান মুন্নি, চন্দ্রা বিশ্বাস, শিব শংকর দাস বাউল, সুজন আরিফ, জয়ন্ত সিনহা, আসিফ আনোয়ার, বিপ্লব হোসেন প্রমুখ। মেলার দর্শকেরা তাদের সাথে নেচে গেয়ে আনন্দ উপভোগ করেন। র্যাফেল ড্রর মাধ্যমে বাংলাদেশ মেলার সমাপ্তি  ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস

হ্যামট্রাম্যাক থেকে ওয়েইন স্টেট ও ক্যাস টেকে ফ্রি বাস