আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ

১৯৬০-৭০ দশকের যৌন নির্যাতনের অভিযোগ তদন্তে ইন্টারলোচেন

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ১২:৫৩:৫০ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ১২:৫৩:৫০ পূর্বাহ্ন
১৯৬০-৭০ দশকের যৌন নির্যাতনের অভিযোগ তদন্তে ইন্টারলোচেন
গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি, ২৫ জুলাই : প্রায় শতবর্ষ পুরনো শিল্পশিক্ষা প্রতিষ্ঠান ইন্টারলোচেন সেন্টার ফর দ্য আর্টসে ১৯৬০ ও ১৯৭০ এর দশকে ঘটে যাওয়া যৌন অসদাচরণের অভিযোগ তদন্ত করছে। এই ঘটনাগুলোর সঙ্গে ইন্টারলোচেন আর্টস একাডেমির প্রাক্তন অনুষদ সদস্যরা জড়িত বলে জানা গেছে।
প্রতিষ্ঠানটি জানায়, অভিযুক্ত কেউ বর্তমানে তাদের কর্মরত নন এবং কেউ কেউ ইতোমধ্যে মারা গেছেন। তবে কতজন শিক্ষার্থী এগিয়ে এসেছেন বা অভিযোগ কতটা ব্যাপক, তা এখনও পরিষ্কার নয়।
ইন্টারলোচেন এক বিবৃতিতে জানিয়েছে, তারা এই অভিযোগগুলো নিয়ে "গভীরভাবে দুঃখিত ও উদ্বিগ্ন" এবং নিরপেক্ষ তদন্তের জন্য ম্যাসাচুসেটসভিত্তিক সাংহাভি আইন অফিসকে দায়িত্ব দিয়েছে। অফিসটি দীর্ঘদিন ধরে যৌন নির্যাতনের অভিযোগ তদন্তে অভিজ্ঞ।
বিবৃতিতে আরও বলা হয়েছে, “৫০ বছরেরও বেশি সময় আগের ঘটনা হলেও, যেকোনো সময় শিক্ষার্থীর ওপর একজন প্রাপ্তবয়স্ক, বিশেষত ক্ষমতার আসনে থাকা ব্যক্তি দ্বারা যৌন নির্যাতন গুরুতর অপরাধ।” ইতোমধ্যে কয়েকজন প্রাক্তন শিক্ষার্থী তাদের অভিজ্ঞতা শেয়ার করেছেন, অনেকেই প্রথমবারের মতো নির্যাতনের কথা প্রকাশ করছেন। এই পদক্ষেপকে ইন্টারলোচেন কর্তৃপক্ষ "অতীতকে স্বীকৃতি দেওয়া ও ভবিষ্যতের শিক্ষার্থীদের জন্য নিরাপদ পরিবেশ নিশ্চিত করার একটি প্রয়োজনীয় উদ্যোগ" হিসেবে দেখছে।
যাদের কাছে ইন্টারলোচেন সেন্টার ফর দ্য আর্টসে যৌন অসদাচরণের বিষয়ে কোনো তথ্য রয়েছে, তারা তদন্তকারীদের সঙ্গে যোগাযোগ করতে উৎসাহিত হচ্ছেন। 
যোগাযোগ করুন:
 Elizabeth Sanghavi – [email protected] | 617-505-3010
Jane Lopez – [email protected] | 617-505-3007
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ