আমেরিকা , বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ , ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে জ্বালানির দামে বড় উল্লম্ফন ওয়াটারফোর্ডে গুলিতে ২০ বছরের তরুণ নিহত, গ্রেপ্তার ২ অনলাইন জুয়ার ফাঁদে মিশিগান পন্টিয়াকে গুলিতে ৩ বছরের শিশু নিহত যুক্তরাষ্ট্রে চীনা গাড়ি উৎপাদন ইস্যুতে ক্ষুব্ধ ইউএডব্লিউ প্রেসিডেন্ট ভিন্নমত থাকবে, দেশের স্বার্থে ঐকমত্যও থাকতে হবে : রাষ্ট্রপতি হযরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি  মানবতাবিরোধী অপরাধে কাদের-আরাফাত-সাদ্দামসহ ৭ জনের মৃত্যুদণ্ড ‘ফ্লক’ ক্যামেরা নিয়ে মেট্রো ডেট্রয়েটে বাড়ছে মতভেদ মিশিগানে ওয়েস্ট নাইল ভাইরাসে আক্রান্ত ১১ জন ৭ ধাপে ইউপি নির্বাচন, শুরু ১২ নভেম্বর বাইডেনের বিদ্যুৎকেন্দ্র নির্গমন বিধি বাতিলের পথে ট্রাম্প প্রশাসন দুর্গোৎসব সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও সুদৃঢ় করবে : রাষ্ট্রপতি ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র সফরে আসছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ রচেস্টারে স্কুল ক্যাম্পাসে ই-বাইক চলাচলে নিষেধাজ্ঞা ওয়াটারফোর্ডে নারীর সামনে অশ্লীল আচরণ, স্টার্লিং হাইটসের ব্যক্তি গ্রেপ্তার মিশিগানে কবে নামবে প্রথম তুষার? জানুন সম্ভাব্য তারিখ মিশিগানে দেখা মিলেছে বিরল ‘ওয়ান্ডারিং ট্যাটলার’ এমএসইউর সাবেক চিকিৎসক যৌন নিপীড়নের অভিযোগে গ্রেপ্তার

ওয়াশিংটনে গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ দূতাবাসের প্রামাণ্যচিত্র প্রদর্শনী

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৩০:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০৭:৩১:৪৯ অপরাহ্ন
ওয়াশিংটনে গণঅভ্যুত্থান স্মরণে বাংলাদেশ দূতাবাসের প্রামাণ্যচিত্র প্রদর্শনী
ওয়াশিংটন ডিসি, ২৫ জুলাই: ওয়াশিংটন ডিসিতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসে আজ শুক্রবার ‘July Beyond Borders’ শীর্ষক এক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা ২০২৪ সালের জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকীকে কেন্দ্র করে অনুষ্ঠিত হয়।
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান বাংলাদেশের গণতন্ত্র ও জনগণের ন্যায্য অধিকারের সংগ্রামে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত। ছাত্রসমাজ ও সাধারণ জনগণের ব্যাপক অংশগ্রহণে এই গণআন্দোলনের মাধ্যমে পতন ঘটে তৎকালীন হাসিনা সরকারের। সরকার পতনের আগে সংঘটিত সহিংস অভিযানে কমপক্ষে ১,৪০০ শিক্ষার্থী ও নাগরিক নিহত হন, যা ইতিহাসে একটি রক্তাক্ত অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে আছে। এই শহীদদের আত্মত্যাগের বিনিময়ে বাংলাদেশ মুক্ত হয় ফ্যাসিবাদী শাসন থেকে।
বাংলাদেশ দূতাবাসের অডিটোরিয়ামে আয়োজিত এ অনুষ্ঠানে আন্দোলনের গৌরবময় স্মৃতিকে ধারণ করে আলোকচিত্র ও পোস্টার প্রদর্শনী আয়োজিত হয়। সেই সঙ্গে গণহত্যা-ভিত্তিক একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়, যা উপস্থিত দর্শকদের আবেগাপ্লুত করে তোলে। অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রে বসবাসরত সেইসব বাংলাদেশিরাও অংশ নেন, যাঁরা দেশের গণতান্ত্রিক আন্দোলনে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে ভূমিকা রেখেছেন। তাঁরা প্রামাণ্যচিত্র ও স্থিরচিত্র দেখে আন্দোলনের স্মৃতি রোমন্থন করেন।
উক্ত আয়োজনে প্রবাসী বাংলাদেশি কমিউনিটির বিশিষ্ট সদস্যবৃন্দ, পেশাজীবী, সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা এবং বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। খবর প্রেস বিজ্ঞপ্তির।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ

কথা ও কাজে মিল আছে কি না, এখন দেখার বিষয় : হুইপ জি কে গউছ