আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ
প্রেম, বিয়ে ও প্রতারণা

নববধূ নয়, দেড় মাস পর জানা গেল তিনি পুরুষ!

  • আপলোড সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৮:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৬-০৭-২০২৫ ১২:০৮:২৫ অপরাহ্ন
নববধূ নয়, দেড় মাস পর জানা গেল তিনি পুরুষ!
রাজবাড়ী, ২৬ জুলাই: ফেসবুকে পরিচয়, প্রেম, তারপর বিয়ে, সবই ছিল ঠিকঠাক। কিন্তু বিয়ের দেড় মাস পর পরিবারের সামনে উন্মোচিত হলো এক বিস্ময়কর প্রতারণা! ‘নববধূ’ হিসেবে পরিবারের সঙ্গে থাকা সামিয়া আসলে একজন পুরুষ, যার প্রকৃত নাম মো. শাহিনুর রহমান।
ঘটনাটি ঘটেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ছোট ভাকলা ইউনিয়নের হাউলি কেউটিল গ্রামে। জানা গেছে, ফেসবুকের মাধ্যমে মাহমুদুল হাসান শান্ত নামের এক যুবকের সঙ্গে পরিচয় হয় সামিয়ার। পরিচয় থেকে প্রেম, এবং পরে গত ৭ জুন পারিবারিক সম্মতিতে ধর্মীয় রীতিতে তাদের বিয়ে সম্পন্ন হয়। সামিয়া নববধূ রূপে শান্তর পরিবারের সঙ্গে বসবাস করতে থাকেন।
তবে বিয়ের পর থেকেই সামিয়ার আচরণ পরিবারের সদস্যদের মধ্যে সন্দেহের সৃষ্টি করে। শান্ত জানান, “সে কখনোই আমার কাছে আসতে চাইতো না। বলতো, অসুস্থ ডাক্তার কাছাকাছি আসতে নিষেধ করেছেন।” সন্দেহ দানা বাঁধতে থাকলে শুক্রবার (২৫ জুলাই) বিকেলে পরিবারের সদস্যরা এবং স্থানীয়রা নিশ্চিত হন, সামিয়া আসলে নারী নয়, একজন পুরুষ। পরদিন শনিবার তাকে তার ‘বাবার বাড়ি’ পাঠিয়ে দেওয়া হয়।
প্রশ্নবিদ্ধ ব্যক্তির প্রকৃত নাম মো. শাহিনুর রহমান। তিনি চট্টগ্রামের আমতলা ঈদগাহ বৌবাজার এলাকার বাসিন্দা। শাহিনুর ওরফে সামিয়া বলেন, “শান্তর সঙ্গে যা করেছি সেটা অন্যায় হয়েছে, এটা করা আমার উচিত হয়নি। তবে আমার হরমোনজাতীয় শারীরিক সমস্যা রয়েছে, তাই নিজেকে মেয়ে ভাবতেই ভালো লাগে।”
স্থানীয় ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন জানান, কেউ এখনও তাঁর কাছে আনুষ্ঠানিকভাবে বিষয়টি জানায়নি, তবে তিনি স্থানীয়দের মুখে ঘটনার কথা শুনেছেন।
গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, “ঘটনাটি সম্পর্কে আমরা অবগত নই। কেউ কোনো লিখিত অভিযোগও করেনি। অভিযোগ পেলে আমরা তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেব।”

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ