আমেরিকা , সোমবার, ১৫ জুন ২০২৬ , ১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা মিশিগানের জলাভূমি বিলীন হচ্ছে চোখের সামনেই, চাঞ্চল্যকর চিত্র ঝড়-বৃষ্টিতে মেট্রো ডেট্রয়েটের বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ডেট্রয়েটে ইউএডব্লিউ মহাসম্মেলন কাল শুরু, নেতৃত্ব নির্বাচনে দৃষ্টি সবার ৮০ বছরে পা দিলেন মার্কিন  প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাবেক আইজিপি বেনজীর আহমেদ দুবাইয়ে গ্রেফতার যুক্তরাষ্ট্রের পতাকা দিবস আজ চট্টগ্রামে ঘরে ঢুকে মা-মেয়েকে হত্যা,  গুরুতর আহত ৫ বছরের শিশু খুলনায় মসজিদের ভেতরে ঢুকে দুর্বৃত্তের গুলি, ২ মুসল্লি গুলিবিদ্ধ লিভোনিয়ায় বাবা-মা, ভাই ও ভাইয়ের প্রেমিকাকে হত্যার দায়ে যুবক অভিযুক্ত মৌলভীবাজার সীমান্তে বিএসএফের গুলিতে প্রাণ গেল বাংলাদেশির ডিয়ারবর্নে নতুন রূপে মিলার–রোটান্ডা সেতু, ২৬ জুন যান চলাচল শুরু ইসরায়েল ইস্যুতে ইউনিভার্সিটি অব মিশিগান কর্মকর্তাদের টার্গেট, ৮ জন অভিযুক্ত উত্তপ্ত বৈঠকের পর হ্যামট্রাম্যাকের সিটি ম্যানেজার আদলানিকে বরখাস্ত মিশিগানে তীব্র বজ্রঝড়ের আশঙ্কা,  হতে পারে শিলাবৃষ্টি ও টর্নেডো টানা ২০ বছর পর আজ সংসদে বাজেট দিচ্ছে বিএনপি ডেট্রয়েট রিভারে ঝড়ো হাওয়ায় উল্টে গেল ৭ নৌকা, ২০ জনকে নিরাপদে উদ্ধার বিশ্বকাপের মহাযজ্ঞ শুরু কাল মিশিগানে একই পরিবারের চার  সদস্যকে গুলি করে হত্যা মিশিগানের জলাশয়ের মাছ খাওয়ার আগে জেনে নিন নতুন সতর্কতা

বাঙালিয়ানা ও উৎসবের রঙে রাঙলো মিশিগান কালিবাড়ির সামার ফেস্টিভ্যাল

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০২:৪৮:১১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০২:৪৮:১১ পূর্বাহ্ন
বাঙালিয়ানা ও উৎসবের রঙে রাঙলো মিশিগান কালিবাড়ির সামার ফেস্টিভ্যাল
ওয়ারেন, ২৮ জুলাই : গতকাল রোববার মিশিগানের ঐতিহ্যবাহী কালি মন্দিরে অনুষ্ঠিত হলো এক বর্ণিল ও উৎসবমুখর আয়োজন ‘বেঙ্গলি সামার ফেস্টিভ্যাল অ্যাট মিশিগান’। মন্দিরের বাইরের খোলা প্রাঙ্গণজুড়ে ছিল প্রাণচঞ্চল উৎসবের আবহ, রঙে ও রসে পরিপূর্ণ এক মিলনমেলা।
ফেস্টিভ্যালের শুভ সূচনা হয় যুক্তরাষ্ট্র, বাংলাদেশ এবং ভারতের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। এরপর শঙ্খধ্বনি ও ঐতিহ্যবাহী ভারতীয় ঢাকের বর্ণময় বাদক পরিবেশনায় মুগ্ধ হয়ে যায় উপস্থিত দর্শক-শ্রোতারা।
বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৯টা পর্যন্ত টানা ছয় ঘণ্টা ব্যাপী চলে একের পর এক সাংস্কৃতিক আয়োজন। নৃত্য, সংগীত, কবিতা, ফ্যাশন শো সহ বিভিন্ন পরিবেশনায় মাতিয়ে তোলেন মন্দিরের শিল্পীবৃন্দ। বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা বাঙালি নতুন প্রজন্মের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো।

ফেস্টিভ্যাল ঘিরে বসে নানা ধরনের স্টল। যা দর্শনার্থীদের বাড়তি আনন্দ ও উৎসবের আমেজ এনে দেয়। বাংলাদেশি ঐতিহ্যবাহী খাবার, পোশাক, গহনা ও হস্তশিল্পের দোকানে দর্শনার্থীদের ছিল উপচে পড়া ভিড়। শিশু-কিশোর থেকে শুরু করে সব বয়সী মানুষের অংশগ্রহণে এক অভিন্ন প্রাণের উৎসবে পরিণত হয় আয়োজনটি। খাওয়া-দাওয়া, আড্ডা, কেনাকাটা আর ছবি তোলায় ছিল সরব উৎসব চত্বর।
মিশিগান কালিবাড়ির প্রেসিডেন্ট শ্যামাব্রত হালদার বলেন, প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মকে বাংলা সংস্কৃতির স্বাদ দেওয়ার লক্ষ্যেই প্রতিবছর আমরা এই আয়োজন করে থাকি। এই ফেস্টিভ্যাল শুধু আনন্দের উপলক্ষ নয়, বরং এটি প্রবাসী বাঙালিদের মধ্যে এক সাংস্কৃতিক বন্ধনের সেতুবন্ধন তৈরি করে।
তিনি আরও বলেন, বাংলার কৃষ্টি, ঐতিহ্য ও সংস্কৃতি প্রবাসে থেকেও যেন হারিয়ে না যায়, এই লক্ষ্যেই আমাদের নিরন্তর প্রচেষ্টা। বেঙ্গলি সামার ফেস্টিভ্যাল এই চেতনারই এক অনন্য প্রকাশ।
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লি সফর বাতিল করে দেশে ফিরলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা