আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ট্রাম্পকে অভিশংসনে রিপাবলিকানদের সমর্থন চান ফিনলি মিশিগানজুড়ে মন্দিরে মন্দিরে আজ শ্যামাপূজা  মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন

পন্টিয়াক লেকে নৌকার বিস্ফোরণে বাবা-ছেলেসহ ৩ জন দগ্ধ

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৩:২৫:২৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:২৫:২৫ পূর্বাহ্ন
পন্টিয়াক লেকে নৌকার বিস্ফোরণে বাবা-ছেলেসহ ৩ জন দগ্ধ
পন্টিয়াক, ২৮ জুলাই : গতকাল রবিবার দুপুরে ওকল্যান্ড কাউন্টির পন্টিয়াক লেকে একটি নৌকা চালু করার মুহূর্তে বিস্ফোরণের ঘটনায় এক ব্যক্তি ও দুই কিশোর গুরুতর দগ্ধ হয়েছেন।
শেরিফ অফিসের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ২০ মিনিটে এম-৫৯ এবং উইলিয়ামস লেক রোডের কাছে অবস্থিত পাবলিক বোট লঞ্চে একটি ১৭ ফুট লম্বা ক্রিস-ক্রাফ্ট নৌকায় ইগনিশন চালু করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণটি ঘটে। এতে ওয়াটারফোর্ড টাউনশিপের ৪৫ বছর বয়সী এক ব্যক্তি, তার ১৬ বছর বয়সী ছেলে এবং ছেলেটির এক বন্ধু ভয়াবহভাবে আহত হন।
জানা গেছে, কিশোরদের একজনের শরীরের ৫০ শতাংশেরও বেশি অংশ দগ্ধ হয়েছে এবং তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে আহত বাবা ও আরেক কিশোরও গুরুতর দগ্ধ অবস্থায় চিকিৎসাধীন।
ওকল্যান্ড কাউন্টি শেরিফের অনুসন্ধান ও উদ্ধার দল এবং ওয়াটারফোর্ড টাউনশিপ ফায়ার ডিপার্টমেন্ট যৌথভাবে ঘটনার তদন্তে নেমেছে। এখন পর্যন্ত বিস্ফোরণের নির্দিষ্ট কারণ জানা যায়নি, তবে তদন্ত অব্যাহত রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা

তৃষার কণ্ঠে মাতল মিশিগান কালী বাড়ির সংগীতসন্ধ্যা