আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য বাংলা প্রেস ক্লাব মিশিগানের দোয়া মাহফিল

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫৪:১৫ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫৪:১৫ পূর্বাহ্ন
মাইলস্টোনের শিক্ষার্থীদের জন্য বাংলা প্রেস ক্লাব মিশিগানের দোয়া মাহফিল
ওয়ারেন, ২৮ জুলাই : ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল এবং শোক সভা করেছে বাংলা প্রেসক্লাব অব মিশিগান। স্থানীয় সময় (২৭ জুলাই) রোববার বাদ মাগরিব ওয়ারেন শহরের সিডিআর মসজিদে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এ সময় বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
প্রেস ক্লাব সভাপতি সৈয়দ শাহেদুল হকের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্যে রাখেন প্রেস ক্লাব সেক্রেটারি তোফায়েল রেজা সোহেল। বিমান দুর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের আশু আরোগ্য কামনা করে দরুদ পাঠ এবং বিশেষ মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন মসজিদ-এর ইমাম মাওলানা নেছার উদ্দিন।

ওয়েইন স্টেট কমিউনিটি কলেজের ট্রাস্টি কামাল রহমান, প্রেস ক্লাবের সাবেক সভাপতি শামীম আহসান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অ্যালোমনাই অ্যাসোসিয়েশনের সেক্রেটারি লুৎফুর রহমান, এমআইবিএডিসির সেক্রেটারি মাসকুর কাওসার, জালালাবাদ সোসাইটির উপদেষ্টা আলী আকবর খান, প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাহেল আহমেদ, ওয়ারেন সিটির কমিশনার সাব্বির খান, গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউএস-এর সেক্রেটারি মামুন খান, লেখক আজাদ আহমেদ‍সহ অনেকেই বক্তব্যে রাখেন।     
শোক সভায় বক্তারা দুর্ঘটনায় নিহত-আহত পরিবারকে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তারা। এছাড়া ঝুঁকিপূর্ণ প্লেন বাতিল, জনবসতি এলাকায় প্রশিক্ষণ পদ্ধতি সংস্কার এবং দ্রুত সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন প্রবাসীরা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের