আমেরিকা , রবিবার, ০৯ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানে ড্রোন পরীক্ষার নতুন দুয়ার, ক্যাম্প গ্রেলিংকে স্বীকৃতি ডেট্রয়েটে ধারাবাহিক অগ্নিসংযোগ ও  চুরি : গ্রেপ্তার সাবেক দমকলকর্মী হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত

ট্র্যাভার্স সিটিতে গণছুরিকাঘাত, ওয়ালমার্ট এখনও বন্ধ : রোগীদের অবস্থার উন্নতি

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১২:০৮:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১২:১০:৩২ অপরাহ্ন
ট্র্যাভার্স সিটিতে গণছুরিকাঘাত, ওয়ালমার্ট এখনও বন্ধ : রোগীদের অবস্থার উন্নতি
রবিবার, ১৭ জুলাই ট্র্যাভার্স সিটির একটি ওয়ালমার্ট স্টোরের বাইরে দেখা যাচ্ছে পুলিশ টেপ দিয়ে ঘেরা খালি পার্কিং লট এবং একটি পরিত্যক্ত শপিং কার্ট/Jacob Carah, Special To Detroit News 

গারফিল্ড টাউনশিপ,  ২৮ জুলাই : শনিবার ওয়ালমার্টের একটি শাখায় এক এলোমেলো ছুরিকাঘাতের ঘটনায় অন্তত ১১ জন আহত হওয়ার পর সোমবারও স্টোরটি বন্ধ রয়েছে। তবে এই অস্থিরতার মধ্যেও স্থানীয় বাসিন্দারা একে অপরকে সাহস ও সমর্থন দিয়ে গড়ে তুলছেন সহমর্মিতার অনন্য এক চিত্র।
সোমবার সকালে, স্টোরের সামনে তার দুটি কুকুর নিয়ে হাঁটতে বের হয়েছিলেন লিন্ডা পিটার্স। তখন একটি ইউপিএস ট্রাক থেমে গেলে, কুকুর দুটি উত্তেজিত হয়ে ওঠে। ট্রাক থেকে নামা ড্রাইভার হাঁটু গেড়ে কুকুর দুটিকে খাবার দেন। পিটার্স বলেন, “এটাই হলো আমাদের কমিউনিটি,”—যেখানে অচেনা মানুষের মাঝেও মমতা আছে।
ওই ছুরিকাঘাতের ঘটনাকে “একটি এলোমেলো ও দুর্ভাগ্যজনক হামলা” হিসেবে বর্ণনা করেন পিটার্স। তিনি আরও বলেন, “আমি শুনে ভীত হয়ে পড়েছিলাম, মানুষ কীভাবে একে অপরের প্রতি এমন সহিংস হতে পারে! তবে ওয়ালমার্টের কর্মীরা এবং গ্রাহকরা যেভাবে একত্রিত হয়েছেন, তা অভূতপূর্ব সাহসের প্রমাণ।”
৪২ বছর বয়সী ব্র্যাডফোর্ড গিলকে ওই হামলার দায়ে গ্রেফতার করা হয়েছে। তাকে গ্র্যান্ড ট্র্যাভার্স কাউন্টি কারাগারে রাখা হয়েছে। এখনও আদালতে আনুষ্ঠানিক অভিযোগের তারিখ নির্ধারণ করা হয়নি।
মুনসন মেডিকেল সেন্টারের তথ্যমতে, সোমবার সকাল পর্যন্ত একজন গুরুতর অবস্থায়, পাঁচজন স্থিতিশীল, দুইজন ভালো অবস্থায় রয়েছেন। আরও দুইজনকে অন্য স্বাস্থ্যসেবায় স্থানান্তর করা হয়েছে এবং একজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
মুনসন হেলথকেয়ারের এক বিবৃতিতে বলা হয়, “এই কঠিন সময়ে আমাদের চিকিৎসক, নার্স ও সহায়তা কর্মীদের অবিচল নিষ্ঠা আমাদের স্বাস্থ্যসেবা ব্যবস্থার ঐক্য ও শক্তি প্রতিফলিত করে।”
এ ঘটনায় মানসিকভাবে ক্ষতিগ্রস্তদের সহায়তায় নর্দার্ন লেকস কমিউনিটি মেন্টাল হেলথ অথরিটি বিনামূল্যে কাউন্সেলিং সেবা শুরু করেছে, যা বুধবার পর্যন্ত নর্থওয়েস্ট মিশিগান কলেজ ইনোভেশন সেন্টারে (1701 E. Front Street) চলবে।
এছাড়া গ্র্যান্ড ট্র্যাভার্স মেন্টাল হেলথ ক্রাইসিস অ্যান্ড অ্যাক্সেস সেন্টার-এ কর্মী সংখ্যা বাড়ানো হয়েছে, যা এখন সার্বক্ষণিক খোলা রয়েছে এবং সার্টিফাইড পিয়ার সাপোর্ট স্টাফসহ সেবা দিচ্ছে।
পিটার্স বলেন, “হামলাকারীকে থামাতে যারা পথে নেমেছিলেন, তারা যে সাহস দেখিয়েছেন, তা প্রশংসার দাবিদার। এটাই আমাদের কমিউনিটির প্রকৃত পরিচয়—সঙ্কটে একতা।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড

স্কি রিসোর্টে মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে নারীর কারাদণ্ড