আমেরিকা , শনিবার, ০৭ নভেম্বর ২০২৬ , ২৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ডেট্রয়েটে পেট্রোল পাম্পে গুলিবর্ষণ : নিহত ২, আহত ২

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫৬:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১১:৫৬:২৮ অপরাহ্ন
ডেট্রয়েটে পেট্রোল পাম্পে গুলিবর্ষণ : নিহত ২, আহত ২
ডেট্রয়েট, ২৮ জুলাই,  ডেট্রয়েটের পশ্চিম দিকে একটি পেট্রোল পাম্পে গুলিবর্ষণের ঘটনায় দুইজন নিহত এবং আরও দুইজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানায়, আজ সোমবার পিউরিটান অ্যাভিনিউ ও ফেয়ারফিল্ড স্ট্রিটের সংযোগস্থলে অবস্থিত একটি গ্যাস স্টেশনে গুলির এই ঘটনা ঘটে। ক্যাপ্টেন মার্কাস থারলকিল বলেন, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ৩০ বছর বয়সী এক পুরুষকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখে। এছাড়া তিনজন নারী, যাদের মধ্যে দু’জনের বয়স প্রায় ৩০ এবং একজনের বয়স ২০-এর শেষদিকে গুলিবিদ্ধ হন। আহতদের মধ্যে একজনকে ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় এবং বাকি দু’জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
পরবর্তীতে হাসপাতালে একজন নারী মারা যান বলে নিশ্চিত করেন সার্জেন্ট ড্যারন ঝো।
ক্যাপ্টেন থারলকিল বলেন, বন্দুকধারী এখনো পলাতক এবং পুলিশ তার সন্ধানে রয়েছে। তিনি অনুরোধ করেন, অভিযুক্ত ব্যক্তি যেন নিজ ইচ্ছায় আত্মসমর্পণ করে। তবে তদন্তের স্বার্থে তিনি ঘটনার অতিরিক্ত বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান।
এখনও পর্যন্ত এই হামলার পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়, তবে পুলিশ ঘটনাটি গুরুত্ব সহকারে তদন্ত করছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা