আমেরিকা , শুক্রবার, ২০ মার্চ ২০২৬ , ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মধ্যপ্রাচ্য সংকটে মিশিগানে জ্বালানির দাম ঊর্ধ্বমুখী যুক্তরাষ্ট্রে আজ ঈদ ডেট্রয়েটে নতুন আমুর বাঘিনী ‘দারিয়া’ আগমন, চিড়িয়াখানায় উচ্ছ্বাস  মিশিগানে হামের প্রাদুর্ভাব, স্বাস্থ্য কর্মকর্তাদের সতর্কবার্তা সাম্পটার টাউনশিপে প্রাণঘাতী গুলিবর্ষণ : তরুণী নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার ডেট্রয়েট আরএক্স কিডস : প্রথম মাসেই ১,০০০-এরও বেশি মায়ের হাতে ১ মিলিয়ন ডলার মানব পাচার রোধে মিশিগানে গোস্ট টিমের নতুন কৌশল ইউএম শিক্ষার্থীর মৃত্যু : ঠান্ডা ও অ্যালকোহলের প্রভাবে প্রাণহানি ক্যান্টন টাউনশিপে ট্রাক্টর-ট্রেলার ও পিকআপের সংঘর্ষে আগুন, আহত ৯ ফার্নডেলে কমিউটার ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু ৪ ফুট তুষারে ঢেকে গেল মিশিগান, জরুরি অবস্থা ঘোষণা সেন্টার লাইনে স্ত্রীকে গুলি করে হত্যা, স্বামী গ্রেপ্তার গ্র্যান্ড র‍্যাপিডসে ভুয়া পরিচয়পত্র বাণিজ্য, অভিযুক্তের জেল মিশিগানে হাসপাতালের নিরাপত্তা কর্মীকে গুলি, কিশোর অভিযুক্ত আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি

ওয়ারেনের এক ব্যক্তির বিরুদ্ধে যৌন পাচার, নারীকে লাঞ্ছিত করার অভিযোগ

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১২:১৪:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১২:১৪:১৩ পূর্বাহ্ন
ওয়ারেনের এক ব্যক্তির বিরুদ্ধে যৌন পাচার, নারীকে লাঞ্ছিত করার অভিযোগ
লরেন্স রবার্ট হ্যারিস-উইভার/Michigan Department of Corrections

ওয়ারেন, ২৯ জুলাই :  শহরের ৪৮ বছর বয়সী লরেন্স রবার্ট হ্যারিস-উইভারের বিরুদ্ধে মানব পাচার ও যৌন সহিংসতার গুরুতর অভিযোগ এনেছে ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর অফিস। অভিযোগ অনুযায়ী, তিনি একজন মহিলাকে জোরপূর্বক বাণিজ্যিক যৌন কার্যকলাপে বাধ্য করতেন। কিন্তু তিনি এই অবৈধ কার্যক্রম থেকে মুক্তি চাইলে তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন।
প্রসিকিউটর অফিস জানায়, হ্যারিস-উইভারের বিরুদ্ধে “মানব পাচার - জোরপূর্বক শ্রমের মাধ্যমে বাণিজ্যিক যৌন কার্যক্রম ও পতিতাবৃত্তি থেকে অর্থ উপার্জনের” অভিযোগ আনা হয়েছে। তাকে ম্যাডিসন হাইটসের ৪৩তম জেলা আদালতে হাজির করা হয়। আগামী ৬ আগস্ট বিচারক কিথ হান্টের সামনে একটি সম্ভাব্য কারণ সম্মেলন অনুষ্ঠিত হবে।
ঘটনার সূত্রপাত ২১ জুলাই। ভুক্তভোগী নারী আর এই কাজ চালিয়ে যেতে চান না বলে জানালে হ্যারিস-উইভার তাকে মুখে আঘাত করেন এবং হত্যার হুমকি দেন। আহত অবস্থায় তিনি সাহায্যের জন্য কাছের একটি ব্যবসায় আশ্রয় নেন। পরবর্তীতে ট্রয় পুলিশ তাকে কোরওয়েল হেলথ ট্রয়ে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানেই তিনি ম্যাডিসন হাইটস পুলিশকে বিস্তারিত জানিয়ে অভিযোগ করেন।
ওকল্যান্ড কাউন্টি প্রসিকিউটর কারেন ম্যাকডোনাল্ড বলেন, “পাচারকারীরা ভয়, হুমকি ও  শারীরিক নির্যাতনের মাধ্যমে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। এই নারীর সাহস এবং তাকে সাহায্যকারী গুড সামারিটানদের আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই।”
হ্যারিস-উইভারের অতীতেও অপরাধের রেকর্ড রয়েছে। মিশিগান সংশোধন বিভাগের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে পূর্বে বাড়িতে অনুপ্রবেশ, কোকেন বহন এবং পুলিশ কর্মকর্তার উপর আক্রমণের অভিযোগ ছিল।
আইন অনুযায়ী, মানব পাচারের অপরাধে ১৫ বছর পর্যন্ত কারাদণ্ড বা ১৫,০০০ ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। আর পতিতাবৃত্তি থেকে অর্থ লাভের অপরাধে সর্বোচ্চ ২০ বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে।
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স