আমেরিকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬ , ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের ১২৫ সেনাকে সীমান্তে পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র ষড়যন্ত্র মোকাবিলায় জাতীয় ঐক্যের ডাক প্রধানমন্ত্রীর গ্রাম পুলিশের বেতন-ভাতা বাড়ানোর ঘোষণা প্রধানমন্ত্রীর হোয়াইট হাউসে দীপাবলির আলো ছড়ালেন ট্রাম্প বাংলাদেশকে তাবেদার রাষ্ট্র  হতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী স্টার্লিং হাইটস থেকে ডেট্রয়েট পর্যন্ত যাত্রীবাহী ট্রেন চালুর উদ্যোগ নভেম্বরের মিশিগানে ঠান্ডা-উষ্ণের খেলা মনরো কাউন্টিতে গাড়ির ধাক্কায় পথচারী নিহত, বন্ধ I-75-এর একাংশ মিশিগানে মাটিতে জমল মৌসুমের প্রথম তুষার লোকসানের বোঝায় মিশিগানে বন্ধ হচ্ছে একের পর এক ইন্ডিপেন্ডেন্টস ফার্মেসি সিনেট থেকে এবার ববলহেডে এল-সায়েদ ডেট্রয়েটে ফের গুলিবর্ষণ,  প্রাণ গেল একজনের আরবি নাম, প্রগতিশীল রাজনীতি সব বাধা পেরিয়ে এল-সায়েদের জয় মিশিগানে ডেমোক্র্যাটদের ঐতিহাসিক  বিজয় : নির্বাচনে বইল ‘নীল ঢেউ’ ডেট্রয়েটে বড়দিনের উৎসবের প্রস্তুতি, ২০ নভেম্বর জমকালো ট্রি লাইটিং ইতিহাসের পাতায় আল-সায়েদ, গর্বিত মিশিগানের ভোটাররা মিশিগানে সিনেট নির্বাচনে আল-সায়েদের বাজিমাত জেমসকে হারিয়ে মিশিগানের গভর্নর বেনসন ডেট্রয়েটে বাড়ির ভেতর গুলিতে দুই বছরের শিশু গুরুতর আহত আই-৯৬ মহাসড়কে প্রাণঘাতী দুর্ঘটনা, নিহত ১

ম্যানহাটনে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:২২:২৯ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:২২:২৯ পূর্বাহ্ন
ম্যানহাটনে গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তাসহ নিহত ৪
নিউইয়র্ক, ২৮ জুলাই :ম্যানহাটনের পার্ক অ্যাভিনিউতে এক বন্দুকধারীর গুলিতে বাংলাদেশি বংশোদ্ভূত পুলিশ কর্মকর্তা দিদারুল ইসলামসহ চারজন নিহত হয়েছেন। পরে হামলাকারী নিজেই আত্মঘাতী হন বলে জানায় পুলিশ। বর মার্কিন সংবাদ মাধ্যম সূত্রের।
২৭ বছর বয়সী হামলাকারী শেন ডেভন তামুরা, যিনি লাস ভেগাসের বাসিন্দা, সোমবার সন্ধ্যায় পার্ক অ্যাভিনিউয়ের ৩৪৫ নম্বর ভবনে ঢুকে এ হামলা চালান। সন্ধ্যা ৬টা ৪০ মিনিটে ভবনের লবিতে পুলিশের সঙ্গে গুলিবিনিময় হয়, এরপর তিনি ভবনের ৩৩ তলায় উঠে যান। পরে ভবনের সিঁড়িতে তার মরদেহ উদ্ধার করা হয়। তার হাতে একটি রাইফেল পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। পার্ক অ্যাভিনিউয়ের ওই ভবনটিতে ন্যাশনাল ফুটবল লিগ (এনএফএল), ইনভেস্টমেন্ট ফার্ম ব্ল্যাকস্টোন এবং জেপি মরগান চেজের অফিস রয়েছে।  নিরাপত্তার কারণে এলাকাটি ঘিরে ফেলে পুলিশ। এনওয়াইপিডি ও এফবিআই যৌথভাবে তদন্ত চালাচ্ছে। ‘গান ভায়োলেন্স আর্কাইভ’ বলছে, এটি যুক্তরাষ্ট্রে চলতি বছরের ২৫৪তম গণগুলির ঘটনা।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা

মিশিগান কালী বাড়িতে আজ তৃষার সুরের মূর্ছনা