আমেরিকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ , ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী বঞ্চনার পথ পেরিয়ে খুলনার ডিআইজি রেজাউল করিম গ্রিনল্যান্ডের নিরাপত্তায় যুক্তরাষ্ট্রের ‘স্থায়ী নিয়ন্ত্রণ’: ট্রাম্প ডেট্রয়েটে গাড়ি দুর্ঘটনাকে ঘিরে বর্ণবাদ ও হুমকির অভিযোগ ঢাকায় মসজিদে গোপন বৈঠক, ২৩ জন আটক মিশিগানের অধিকাংশ ভোটার ট্রাম্পের কানাডা শুল্কের বিপক্ষে
নিজের ছেলেকে উদ্দেশ্য করে এক মায়ের চরম ঘোষণা

জেজে শুধু স্বপ্নে আসে : হত্যাকারী কিশোরের আত্মবিবৃতি আদালতে

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০২:৪৪:৫২ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০২:৪৪:৫২ পূর্বাহ্ন
জেজে শুধু স্বপ্নে আসে : হত্যাকারী কিশোরের আত্মবিবৃতি আদালতে
টেইলর,  ২৯ জৃুলাই : গত বছর শহরের একটি বাড়িতে ১৪ বছর বয়সী এক কিশোর তার ৭ বছর বয়সী ছোট বোনকে ছুরিকাঘাত করে হত্যা করে। বয়সের কারণে অভিযুক্ত কিশোরের নাম প্রকাশ করা হয়নি। সে প্রথম-ডিগ্রি হত্যার দায় স্বীকার করেছিল, যার ফলে প্রসিকিউটররা গুরুতর হত্যাকাণ্ড এবং শিশু নির্যাতনের অভিযোগ খারিজ করেন।
সোমবার ওয়েইন কাউন্টি ফ্যামিলি জুভেনাইল কোর্টের বিচারক জুডি হার্টসফিল্ড তাকে ২১ বছর বয়স পর্যন্ত সুরক্ষিত কিশোর হেফাজতে রাখার নির্দেশ দেন। এই সময়ের মধ্যে সে যদি পুনর্বাসনে ব্যর্থ হয় অথবা আদালতের নির্ধারিত প্রবেশনের শর্ত লঙ্ঘন করে, তবে তাকে ২৫ থেকে ৬০ বছর পর্যন্ত কারাদণ্ড ভোগ করতে হতে পারে।
সোমবার সাজা শুনানির সময় ওয়েইন কাউন্টি পারিবারিক কিশোর আদালতের বিচারক জুডি হার্টসফিল্ড ও তার বাবা-মার সামনে কিশোরটি বলেছে, সে তার বোনকে হত্যা করতে চায়নি এবং সে “সত্যিই খুব খারাপ” অনুভব করছে। সে বলেছিল, “মা, বাবা, আমি দুঃখিত। এতে তোমাদের কোনও দোষ নেই, আমি জানি। আমিই ছিলাম। আমি রাগে চটেছিলাম। আমি চাইনি এমন হোক।... এটা আমাকে তাড়া করে বেড়ায়। প্রতিদিন আমি এটা মনে করি। আমি শুধু ওকে নিয়েই স্বপ্ন দেখি।”
বিচারক হার্টসফিল্ড বলেন, এই পরিবারের মধ্যে পূর্বেই সংঘাত ও শিশু সুরক্ষা কর্তৃপক্ষের সংশ্লিষ্টতার ইতিহাস ছিল। তিনি আরও বলেন, “আমি নিশ্চিত করে বলতে পারি না যে ওই কিশোরের মানসিক অবস্থার অবনতি এসব কারণে ঘটেছে, তবে এটি কেবল তার উপর দায় চাপিয়ে দেওয়া যাবে না। এই ঘটনা বহুস্তরবিশিষ্ট একটি ট্র্যাজেডি।”
তিনি বলেন, "একটি শিশুকে হারানো সর্বদাই হৃদয়বিদারক। আরও দুঃখজনক ব্যাপার হলো, অপর আরেকটি শিশু এখন গুরুতর অপরাধে দণ্ডিত হয়ে বড় ধরনের শাস্তির মুখোমুখি।"
সোমবার আদালতে যখন তার সৎ বাবার কথা ওঠে, ছেলেটি কাঁদতে কাঁদতে মাথা দুহাত দিয়ে ঢেকে ফেলেছিল। তবে তার মায়ের কান্নার সময় তার মধ্যে সেই আবেগ দেখা যায়নি। কিশোরের সৎ বাবা বলেন, ভাইবোনদের মধ্যে গভীর ভালোবাসা ছিল এবং তারা সবসময় একসঙ্গে থাকত। “আমাদের ধারণাই ছিল না যে এমন কিছু ঘটতে পারে। প্রতিদিন জেজেকে (মৃত শিশু) আমরা মিস করি, আর ভাবি—আমরা কোথায় ভুল করেছি?”
ঘটনার তদন্তে জানা যায়, গত ২৮ সেপ্টেম্বর সকাল ১১টা ১৫ মিনিটে বাবা-মা দুই সন্তানকে বাড়িতে একা রেখে যান। তখন কিশোরের বয়স ছিল ১৩ বছর। টয়লেট ফ্লাশ করা নিয়ে ছোটবোন একটি চিরকুট রেখে যায়, যাতে পরিবারের সদস্যদের ফ্লাশ দেওয়ার কথা বলা হয়। এ নিয়ে তাদের মধ্যে ঝগড়া বাঁধে। ৭ বছর বয়সী মেয়েটি একটি আবর্জনা ক্যান ছুঁড়ে মারে এবং বাথরুমে চলে যায়। ১৪ বছর বয়সী ভাই কিছুক্ষণের মধ্যে বাথরুমে ঢুকে তার বোনকে ছুরিকাঘাত শুরু করে। 
পুলিশ জানায়, সে প্রথমে রান্নাঘর থেকে একটি কসাইয়ের ছুরি ব্যবহার করে। তা যথেষ্ট কার্যকর না হওয়ায় পরে সে লন্ড্রিরুম থেকে তার মায়ের আত্মরক্ষার জন্য রাখা একটি বড় ছুরি নিয়ে আসে। কিশোর তার বোনকে অন্তত ১০ বার ছুরিকাঘাত করে। এরপর সে তার সৎ বাবাকে ফোন করে জানায়, “আমি আমার বোনের চোখে ছুরিকাঘাত করেছি এবং আবার করতে যাচ্ছি।”
তার মা বলেন, “তুমি যদি বাচ্চা সামলাতে না চাও, তাহলে তা আমাদের বলতে পারতে। তুমি চাইলে প্রতিবেশীর বাড়িতে যেতে পারতে। কিন্তু তুমি যা করেছ, তা ক্ষমার অযোগ্য। আমি বিশ্বাসই করতে পারি না তুমি নিজের বোনের সাথে এমন কিছু করতে পারো। আমি তোমাকে কখনই ক্ষমা করব না।” তিনি আরও বলেন, “আমি আশা করি ঈশ্বর যদি পারেন তবে তিনিই তোমাকে ক্ষমা করবেন। আমি পারব না।”
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন

মিশিগান কালীবাড়িতে শারদীয় দুর্গোৎসব ঘিরে ব্যাপক আয়োজন