আমেরিকা , শনিবার, ০৮ অগাস্ট ২০২৬ , ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
হ্যামট্রাম্যাক কাউন্সিলর হাসানকে প্রবেশন ও সমাজসেবার সাজা ডেট্রয়েটে বাণিজ্যিক সম্পত্তির দামে বড় পতন পন্টিয়াকে অ্যাপার্টমেন্টে গুলিবর্ষণ;  নিহত একজন, আহত আরেকজন প্রথম দিনেই সাড়া ফেলল গর্ডি হাও ব্রিজের সাইকেল ও পথচারী পথ হুইটমোর লেকে ই. কোলাই বৃদ্ধি, বন্ধ ঘোষণা করা হলো সৈকত সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮, আহত ১৩ প্রধানমন্ত্রীকে নিয়ে পোস্টের জেরে পদ হারানো এনসিপি নেতা তানভীর গ্রেপ্তার জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী, পাশে ছিলেন ড. ইউনূস জুলাই শহীদদের প্রত্যাশা পূরণ হয়নি: জামায়াত আমির ভঙ্গুর রাষ্ট্রব্যবস্থা পেয়েছি, পুনর্গঠনে সময় লাগবে: প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য প্রচারে বিরত থাকতে বলল সরকার প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ইউএস প্যাসিফিক ফ্লিট কমান্ডারের বৈঠক ওক পার্কে গোলাগুলিতে নিহত ২, আহত ২ শেখ হাসিনার সম্ভাব্য বক্তব্য নিয়ে ভারতকে ঢাকার বার্তা মিশিগানে সাইক্লোস্পোরিয়াসিসে দুইজনের মৃত্যু, যুক্তরাষ্ট্রে সম্ভবত প্রথম ঢাকায় চীনা সাইবার গ্যাংয়ের আস্তানা, নারীসহ গ্রেফতার ৪ ‘বেল ক্যানসেল করতে পারব আশা করছি’, বেনজীর ইস্যুতে স্বরাষ্ট্রমন্ত্রী মিশিগানে ওয়ার্ক জোন দুর্ঘটনায় দুই সড়ককর্মীর মৃত্যু, চালক অভিযুক্ত স্টেলান্টিসের সেন্টার লাইন স্থাপনায় দুর্ঘটনায় ইউএডব্লিউ সদস্য নিহত রেডফোর্ড টাউনশিপে পরিকল্পিত হামলায় এক ব্যক্তি নিহত

“জন্মভূমির স্পর্শ” স্লোগানে ওয়ারেনে বামের  দুই দিনব্যাপী ফেস্টিভ্যাল ২ ও ৩ আগস্ট

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৩:২৮:৩১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৩:৩২:৪৭ পূর্বাহ্ন
“জন্মভূমির স্পর্শ” স্লোগানে ওয়ারেনে বামের  দুই দিনব্যাপী ফেস্টিভ্যাল ২ ও ৩ আগস্ট
ওয়ারেন, ২৯ জুলাই : প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মাঝে দেশীয় সংস্কৃতি, ঐতিহ্য এবং সম্প্রীতির বন্ধনকে আরও দৃঢ় করতে আগামী ২ ও ৩ আগস্ট মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটি স্কয়ার চত্বরে অনুষ্ঠিত হতে যাচ্ছে ১৬তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল ২০২৫। এই উৎসবের আয়োজক প্রবাসী বাংলাদেশিদের অগ্রণী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)।
“জন্মভূমির স্পর্শ নতুন বাসভূমে” এই প্রাঞ্জল ও আবেগঘন স্লোগানকে সামনে রেখে আয়োজকেরা ইতোমধ্যে ফেস্টিভ্যাল সফল করার লক্ষ্যে নানামুখী পরিকল্পনা গ্রহণ করেছেন। এ উপলক্ষে গত রবিবার ওয়ারেন সিটির আড্ডা রেষ্টুরেন্টে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন আয়োজক কমিটির সভাপতি জাবেদ চৌধুরীসহ অন্যান্য নেতৃবৃন্দ।
জাবেদ চৌধুরী জানান, “ফেস্টিভ্যালকে প্রাণবন্ত ও দর্শকনন্দিত করতে আমরা সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করেছি। মিশিগানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য এটি এক আনন্দঘন মিলনমেলা হয়ে উঠবে। একইসাথে আমাদের দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে বিশ্ব দরবারে তুলে ধরার এটি একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম।”
দুই দিনব্যাপী এই উৎসবে যা থাকছে: দেশি খাবার, পোশাক, হস্তশিল্পসহ নানা রকমের স্টল। এছাড়াও শিশুদের জন্য ওয়াটার ফাউন্টেন ও বিভিন্ন রাইডস সহ থাকছে বিনোদনের নানা ব্যবস্থা। রয়েছে আকর্ষণীয় র‌্যাফেল ড্র, যার প্রধান পুরস্কার একটি গাড়ি।
এই সময়ের জনপ্রিয় সংগীতশিল্পী প্রীতম হাসান, লোকগানের মুগ্ধকর কণ্ঠশিল্পী শাহনাজ বেলী, আধুনিক গানের প্রতিশ্রুতিশীল তারকা প্রতীক হাসান, এবং বাউল সংগীতের জীবন্ত কিংবদন্তি কালা মিয়া সহ উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আগত বহু গুণী শিল্পী ফেস্টিভ্যালে সংগীত পরিবেশন করবেন।
সংবাদ সম্মেলনে গত ২১ জুলাই বাংলাদেশের ঢাকার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। শোক ও শ্রদ্ধা জানিয়ে আয়োজকেরা বলেন, প্রবাসে থেকেও আমরা দেশের প্রতিটি সুখ-দুঃখের সঙ্গে নিবিড়ভাবে জড়িয়ে আছি। এই দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।
সবশেষে এক হৃদ্যতাপূর্ণ নৈশভোজের মাধ্যমে সংবাদ সম্মেলনের পর্ব শেষ হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা

সাউথ জার্সিতে ১৫ আগস্ট বর্ণাঢ্য কৃষ্ণলীলা