আমেরিকা , বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬ , ১১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক মেসির হ্যাটট্রিকে বিশ্বকাপ মিশন শুরু ‘অরব ফাঙ্কি’ স্কুইজ টয় রিকল, জরুরি  সতর্কতা মিশিগান স্বাস্থ্য বিভাগের লেক মিশিগানে পানিতে ডুবে দুই যুবকের মৃত্যু মিশিগান-কানাডা সীমান্তে ২৫ লাখ  ডলারের ১৩৩ পাউন্ড কোকেন আটক

ম্যাকম্ব কাউন্টিতে ট্রাফিক স্টপে ভয়ংকর গ্যাং সদস্য গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১২:৪৩:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১২:৪৩:০৭ অপরাহ্ন
ম্যাকম্ব কাউন্টিতে ট্রাফিক স্টপে ভয়ংকর গ্যাং সদস্য গ্রেপ্তার
শেলবি টাউনশিপ, ২৯ জুলাই : মার্কিন সীমান্তরক্ষী বাহিনী জানিয়েছে, ম্যাকম্ব কাউন্টির শেলবি টাউনশিপে একটি ট্রাফিক স্টপের সময় ভেনেজুয়েলার ভয়ংকর গ্যাং 'ট্রেন ডি আরাগুয়া'-এর একজন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
গত বুধবার পুলিশ "জাল লাইসেন্স প্লেট" লাগানো একটি সন্দেহভাজন গাড়ি থামালে, তাতে থাকা তিনজন ভেনেজুয়েলার নাগরিকের কেউই বৈধভাবে যুক্তরাষ্ট্রে ছিলেন না—এমন তথ্য হাতে আসে সীমান্তরক্ষীদের। তাদের মধ্যে একজন ৩০ বছর বয়সী এক ভেনেজুয়েলান নাগরিক ট্রেন ডি আরাগুয়া গ্যাংয়ের সদস্য হিসেবে শনাক্ত হয়েছে। 
মার্কিন সরকার এই গ্যাংটিকে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করেছে। সীমান্তরক্ষীদের দেওয়া তথ্য অনুযায়ী, ওই ব্যক্তির বিরুদ্ধে অস্ত্র আইন লঙ্ঘন, অভিবাসন বিধি লঙ্ঘন, ও সহিংস ডাকাতির একাধিক অভিযোগ রয়েছে। আরও জানা গেছে, ডেনভার, কলোরাডো থেকে তাঁর নামে একটি সক্রিয় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। তিনি আদালতে হাজিরা না দেওয়ায় পলাতক ছিলেন।
ডেট্রয়েট সেক্টরের প্রধান পেট্রোল এজেন্ট জন আর. মরিস বলেন, "এই ট্রেন ডি আরাগুয়া গ্যাং সদস্যকে গ্রেপ্তার করার মাধ্যমে আমরা আরেকজন বিপজ্জনক, অবৈধ অপরাধীকে সরিয়ে দিতে সক্ষম হয়েছি। যার ফলে আমাদের জননিরাপত্তা আরও সুদৃঢ় হলো।"
ট্রেন ডি আরাগুয়া মূলত ভেনেজুয়েলায় গড়ে ওঠা একটি ভয়ংকর অপরাধী চক্র, যা দক্ষিণ আমেরিকার বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং মানবপাচার, মাদক চোরাচালান, অস্ত্র ব্যবসা ও সহিংস অপরাধে জড়িত বলে বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য রয়েছে।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য

আটলান্টিক সিটি হাই স্কুলে বাংলাদেশি  আমেরিকান শিক্ষার্থীদের সাফল্য