আমেরিকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬ , ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ব্যাটল ক্রিকের স্কুলে তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর বন্দুক থেকে গুলি ল্যান্সিংয়ে বাস স্টেশনে বোমা হামলার মিথ্যা হুমকি, ইলিনয়ের নারীকে সাজা দুর্ঘটনায় কয়েক ঘণ্টা বন্ধ, আবার খুলল ম্যাকিনাক ব্রিজ ৫ ধাপ পিছিয়ে ইউ-এম, তবু ‘বেস্ট ভ্যালু’তে মিশিগানে সেরা মিশিগানে ICE-এর থামানোর চেষ্টা, পালাতে গিয়ে দুর্ঘটনায় চালকের মৃত্যু জাতিসংঘের সাধারণ বিতর্কে যোগ দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ম্যাকম্ব কাউন্টিতে প্রসাধনী চুরির অভিযোগে দুইজন গ্রেপ্তার যেখানে শেষ হয়েছিল জীবন, সেখানেই জেগে রইল জ্যাকোয়ার স্মৃতি বিদ্যুৎ ফিরলেও MSU-তে  কাটেনি বিপর্যয়ের রেশ শরতের শুরুতেই শীতল মিশিগান, সপ্তাহজুড়ে কম তাপমাত্রা নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান ডেট্রয়েটে নারীকে ছুরিকাঘাতে হত্যা, সন্দেহভাজন আটক ৩৫ সফরসঙ্গী নিয়ে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী  দ্বিতীয় স্ত্রীর মৃত্যুর ঘটনায় এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী গ্রেপ্তার আই-৬৯৬ সংস্কারে অগ্রগতি, বছরের শেষে খুলছে লাহসার–আই-৭৫ অংশ পন্টিয়াকে পারিবারিক বিরোধে গুলিতে নিহত ১, আহত ১ হেফাজতে ন্যাম ভবন থেকে এমপি গাজী নজরুেলের দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার দুই জানাজা শেষে চিরনিদ্রায়  শায়িত হলো অপ্রতিম ডেট্রয়েট বিমানবন্দরে একের পর এক ক্ষতিকর কীটপতঙ্গ আটক লেক ওরিয়ন হাই স্কুলে ব্যাকপ্যাকে গুলিভর্তি বিবি গান, আটক ছাত্রী

লিভিংস্টনে ফ্রিওয়েতে এসইউভির ধাক্কায় পথচারী নিহত

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১২:৫১:২৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১২:৫১:২৮ অপরাহ্ন
লিভিংস্টনে ফ্রিওয়েতে এসইউভির ধাক্কায় পথচারী নিহত
লিভিংস্টন কাউন্টি, ২৯ জুলাই : লিভিংস্টনের হাওয়েল টাউনশিপে ইন্টারস্টেট ৯৬ ফ্রিওয়েতে একটি চলন্ত এসইউভির ধাক্কায় ৬৮ বছর বয়সী এক ব্যক্তি নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।
রবিবার সকাল আনুমানিক ১১টার দিকে, ম্যাসন রোডের পশ্চিমে, আই-৯৬ এর পশ্চিমমুখী লেনে এই দুর্ঘটনা ঘটে। খবর পেয়ে শেরিফের ডেপুটিরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং আহত ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়, তবে সেখানে তাঁকে মৃত ঘোষণা করা হয়। নিহত ব্যক্তি ওয়েস্ট ব্লুমফিল্ড টাউনশিপের বাসিন্দা বলে জানানো হয়েছে।
পুলিশ জানায়, টয়োটা আরএভি৪ গাড়িটি দুর্ঘটনার সময় স্টার্লিং হাইটসের ৫৫ বছর বয়সী এক নারী চালাচ্ছিলেন। দুর্ঘটনায় চালক আহত হননি।
প্রাথমিক তদন্তে জানা গেছে, নিহত ব্যক্তি একটি ২০০৭ সালের বুইক রেন্ডেজভাস গাড়ি চালিয়ে আই-৯৬ এর পশ্চিম দিকে যাচ্ছিলেন। এক পর্যায়ে গাড়িটি থামিয়ে তিনি বের হয়ে যান এবং ফ্রিওয়ের তিনটি লেন অতিক্রমের চেষ্টা করেন। এই সময় একটি দ্রুতগতির টয়োটা আরএভি৪ তাঁকে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর তিন ঘণ্টা ধরে ফ্রিওয়ের পশ্চিমমুখী লেন বন্ধ রাখা হয় এবং তদন্ত ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলে। কর্তৃপক্ষ জানিয়েছে, ঘটনাটি এখনো তদন্তাধীন।
Source & Photo: http://detroitnews.com

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ

মিশিগানে ‘বেস্ট অব দ্য ওয়েস্ট’ অ্যাওয়ার্ড  পেলেন বাংলাদেশি তাহমিদ