আমেরিকা , শুক্রবার, ২৬ জুন ২০২৬ , ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আজ পবিত্র আশুরা ইউনিভার্সিটি অব মিশিগানে টিউশন ফি ৩%  ও পুলিশ বাজেট ৩৯% বৃদ্ধি অনুমোদন যৌন নির্যাতন তদন্তে সাগিনাউ ডায়োসিসের ৩৭ যাজকের নাম প্রকাশ ডেট্রয়েটে একদিনের ব্যবধানে দুই হত্যাকাণ্ড, তদন্তে পুলিশ ভোটাধিকার বিল পাস না হলে  আবাসন বিলে স্বাক্ষর নয় : ট্রাম্প নোভিতে ডায়ালাইসিসের পর এক রোগীর  মৃত্যু, সতর্কতায় বন্ধ ডাভিটা কেন্দ্র ডেট্রয়েটে আতশবাজি উৎসবে কারফিউ  ভঙ্গ, ১৮০ কিশোর-কিশোরীকে জরিমানা কোকেন বিক্রির দায়ে ডেট্রয়েট বাসিন্দা অভিযুক্ত ডেট্রয়েটে উল্টো পথে গাড়ি  চালিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ১ আওয়ামী লীগের নিষেধাজ্ঞার  সিদ্ধান্ত দেবে আদালত : তথ্য উপদেষ্টা ফোর্ড ফায়ারওয়ার্কসে আলোর ঝর্ণাধারা, উচ্ছ্বসিত ডেট্রয়েটবাসী মিশিগানে হবিগঞ্জের ৫২ গুণীজন ও ৪ কৃতী শিক্ষার্থীকে সংবর্ধনা কাতারে সড়ক দুর্ঘটনায় সিলেটের ৫ প্রবাসী নিহত ডেট্রয়েটে ড্রামের তালে, শান্তির  সুরে উদযাপিত জুনটিন্থ সাত মাসেই বদলে গেল পুলিশের নতুন পোশাক মিশিগানের সেরা মুখদের  স্বীকৃতি দিল দ্য ডেট্রয়েট নিউজ ম্যাকিনাক দ্বীপে সাইকেলের গতি নিয়ন্ত্রণে আইন আছে, কিন্তু জরিমানা নেই দাসপ্রথা বিলুপ্তির স্মরণে জুনটিন্থ ডে, মিশিগানে নানা কর্মসূচি সিলেটে পৌঁছে সড়কপথে শ্রীমঙ্গলে  রওনা দিলেন প্রধানমন্ত্রী ইনফোটেইনমেন্ট চুরি মামলায় অভিযুক্ত ডেট্রয়েটের যুবক

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে নতুন পালটা শুল্ক ২০% : কার্যকর ৭ আগস্ট থেকে

  • আপলোড সময় : ০১-০৮-২০২৫ ১২:০৭:৫১ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০১-০৮-২০২৫ ১২:০৭:৫১ পূর্বাহ্ন
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যে নতুন পালটা শুল্ক ২০% : কার্যকর ৭ আগস্ট থেকে
ওয়াশিংটন, ১ আগস্ট : যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করা পণ্যের ওপর নতুন করে ২০ শতাংশ পালটা শুল্ক আরোপ করেছে। শুক্রবার হোয়াইট হাউস থেকে প্রকাশিত ঘোষণায় এ সিদ্ধান্ত জানানো হয়। যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর বর্তমানে ১৫ শতাংশ গড় শুল্ক চালু রয়েছে। এর সঙ্গে নতুন ২০ শতাংশ পালটা শুল্ক যুক্ত হওয়ায় রপ্তানিকারকদের এখন মোট ৩৫ শতাংশ শুল্ক পরিশোধ করতে হবে।
হোয়াইট হাউসের তালিকায় বাংলাদেশ ছাড়াও ভারত, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া ও পাকিস্তানসহ বেশ কয়েকটি দেশের ওপর পালটা শুল্ক আরোপ করা হয়েছে। এর মধ্যে ভারতের পণ্যে সর্বোচ্চ ২৫ শতাংশ, এবং বেশিরভাগ দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশীয় দেশের পণ্যে ১৯ থেকে ২০ শতাংশ হারে শুল্ক নির্ধারণ করা হয়েছে।
নতুন এ শুল্কহার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় অনুযায়ী ৭ আগস্ট থেকে কার্যকর হবে বলে জানানো হয়েছে।
বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আলোচনায় নেতৃত্ব দেওয়া বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেন, “২০ শতাংশ পালটা শুল্ক আমাদের প্রত্যাশার চেয়ে কিছুটা বেশি হলেও আমরা এখনও প্রতিযোগিতামূলক অবস্থানে আছি। রফতানি মারাত্মকভাবে বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা নেই।”
গত ২৯ জুলাই শুরু হওয়া তৃতীয় দফার আলোচনায় যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি দপ্তর ও বাংলাদেশের প্রতিনিধি দলের মধ্যে তিন দিনব্যাপী বৈঠক অনুষ্ঠিত হয়। আলোচনার শেষদিনে যৌথভাবে এই সিদ্ধান্তের ঘোষণা দেওয়া হয়।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের বর্ধিত শুল্ক নীতিকে কেন্দ্র করে বিশ্ববাজারে রফতানিকারক দেশগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বাংলাদেশের বাণিজ্য খাত এখন এই নতুন চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নিচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
প্রতিবেদকের তথ্য

সর্বশেষ সংবাদ
চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন

চা শিল্পকে কৃষি শিল্পের মর্যাদায় নিতে কাজ চলছে : সালেহ উদ্দিন