আমেরিকা , মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ , ৩ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আপার পেনিনসুলা তুষারঝড়ে বিপর্যয়, অচল রাস্তা ও বিদ্যুৎহীন হাজারো মানুষ ডেট্রয়েটে ভাঙা বোতলে নৃশংস হত্যা, দু’জনের বিরুদ্ধে অভিযোগ গঠন স্নোপ্লাওয়ে ধাক্কা, দ্বিতীয় সংঘর্ষে নিহত ফার্মিংটনের বাসিন্দা ক্লিনটন টাউনশিপে গুলিতে নারী-পুরুষ নিহত, তদন্তে পুলিশ ডেট্রয়েটে ভয়াবহ গাড়ি  দুর্ঘটনায় তিন ওয়েইন স্টেট  শিক্ষার্থী নিহত, আহত ১ প্রধানমন্ত্রী ১৪ এপ্রিল উদ্বোধন করবেন ‘কৃষক কার্ড’ কর্মসূচি সংসদের মুলতবি অধিবেশন শুরু গণমাধ্যম ঠিক থাকলে রাষ্ট্রের তিন অঙ্গ সোজা পথে চলবে : ডা. শফিকুর রহমান ক্লিনটন টাউনশিপে পুলিশের ধাওয়া এড়াতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ২ ধর্মীয় নেতাদের সম্মানি প্রদান : প্রধানমন্ত্রী উদ্বোধন করলেন পাইলট প্রকল্প মিশিগানে সিনাগগে হামলা, সদস্যরা ভয়কে জয় করে একত্রিত মিশিগানে সিনাগগে গাড়ি নিয়ে ঢুকে গুলি, বন্দুকযুদ্ধের পর হামলাকারীর আত্মহত্যা হামলায় আহত সিনাগগ প্রহরী: অভিজ্ঞ পুলিশ কর্মকর্তা দমকা হাওয়ার তাণ্ডব : ওয়ারেনে বিদ্যুতের তার ছিঁড়ে পড়ায় জরুরি সতর্কতা সিনাগগ হামলার পর গভর্নরের বার্তা : ইহুদিবিদ্বেষ সহ্য করা হবে না সিনাগগে ট্রাক হামলার সময় শ্রেণিকক্ষে ছিল ১০৩ শিশু মিশিগানের সিনাগগে হামলার মূল উদঘাটনের প্রতিশ্রুতি দিলেন  ট্রাম্প মিশিগানে ট্রাক নিয়ে সিনাগগে ঢুকে গুলি, বন্দুকধারী নিহত মেট্রো ডেট্রয়েটে উচ্চ বাতাসের সতর্কতা যুক্তরাষ্ট্রের দূষিত স্থানের তালিকায় অ্যান আরবারের সাবেক কারখানা

স্বনির্ভর বাংলাদেশের রূপরেখা ৩১ দফায়ই আছে : মিফতাহ্ সিদ্দিকী

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০১:২১:১৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০১:২১:১৩ অপরাহ্ন
স্বনির্ভর বাংলাদেশের রূপরেখা ৩১ দফায়ই আছে : মিফতাহ্ সিদ্দিকী
সিলেট, ২ আগস্ট :  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, জাতির এর বিশেষ ক্রান্তিলগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিয়ে ১৯ দফা কর্মসূচি প্রণয়ন করে দেশ পুণঃগঠনে কাজ শুরু করেছিলেন। কিন্তু কিছু বিপথগামী ও দেশদ্রোহী সেনাসদস্যদের কারনে তা করা সম্ভব হয়নি। বিগত দিনে ফ্যাসিস্ট রেজিম পুরো রাষ্ট্রকাঠামোকে ভেঙ্গে দিয়েছে। এই ভেঙ্গে পড়া রাষ্ট্রকে মেরামত করে দেশকে সমৃদ্ধির দিকে এগিয়ে নিতে আমাদের নেতা তারেক রহমান রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা কর্মসূচি ঘোষনা করেছেন। দেশের সর্বস্তরের মানুষ এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন বিএনপি দেশ পরিচালনার দায়িত্ব পেলে এসব কর্মসূচি বাস্তবায়ন করে সমতার ভিত্তিতে একটি স্বনির্ভর বাংলাদেশ বিনির্মানে কাজ করবে। সরকার জনগণের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকবে। একটি সুখি-সমৃদ্ধ ও স্বনির্ভর বাংলাদেশ গড়তে হলে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নের বিকল্প নেই। তাই সকলকে সম্মিলিত ভাবে কাজ করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করতে হবে।
আজ শনিবার বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার তেলিখাল ইউনিয়নের বিভিন্ন এলাকায় ৩১ দফা কর্মসূচির লিফলেট বিতরণ শেষে স্থানীয় চাটিবহর এলাকায় তেলিখান ইউনিয়ন বিএনপি আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, এক সময় এই কোম্পানীগঞ্জ উপজেলা সিলেট ১ আসনের সাথে যুক্ত ছিল। তৎক্ষালীন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম. সাইফুর রহমান এই এলাকার সংসদ সদস্য ছিলেন। তিনিই অবহেলিত কোম্পানীগঞ্জ উপজেলাকে মডেল উপজেলায় রুপান্তর করার কাজ শুরু করেছিলেন। মরহুম সাইফুর রহমানের নির্দেশে আমি অনেক উন্নয়ন কাজের তদারকি করেছি। কিন্তু ১/১১ এর ষড়যন্ত্রের ফলে সকল উন্নয়ন কর্মকাণ্ড স্থব্দ হয়ে যায়। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীককে বিজয়ী করলে এই এলাকার সকল অসমাপ্ত উন্নয়ন সমাপ্ত হবে ইনশাআল্লাহ। 
তিনি আরো বলেন, মহান আল্লাহ তালায়ার দেয়া প্রকৃতিক খনিজ সম্পদে ভরপুর এই কোম্পানীগঞ্জ উপজেলা। পাশাপাশি পর্যটন শিল্পেরও অপার সম্ভাবনা রয়েছে। পরিবেশের ভারসাম্যকে বজায় রেখে সঠিক পরিকল্পনার মাধ্যমে প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে একটি পর্যটন হাব তৈরি করা হলে প্রচুর কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলে এই উপজেলার বেকারত্ব কমে যাবে এবং সরকারের রাজস্ব ভাণ্ডারও সমৃদ্ধ হবে। সমাজের কোন অংকেই বঞ্চিত রেখে দেশের উন্নয়ন সম্ভব নয়, তাই আমাদের বেকার জনশক্তি ও শ্রমিকদের কথাও চিন্তা করতে হবে। সর্বোপরি সঠিক নেতৃত্ব বাছাইয়ের মাধ্যমে এসব পরিকল্পনা বাস্তবায়ব করে সুখি, সমৃদ্ধ ও স্বনির্ভরতার দিকে এগিয়ে যেতে হবে।
তেলিখাল ইউনিয়ন বিএনপির সভাপতি আরজ আহমদ আনো মিয়ার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনসুর আলম ও শিহাব উদ্দিন মেম্বারের যৌথ সঞ্চালনায় সমাবেশে প্রধান বক্তার বক্তব্য রাখেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলী আকবর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন - নুরুল মুত্তাকিন বাদশা, নুরুল আমিন, আবুল কালাম, উসমান আলী।
অন্যানের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ন আহবায়ক মিফতাহুল কবির মিফতাহ, উসমান খা, ওমর ফারুক, হোসেন আরিফ, জুয়েল আহমদ, সাজ্জাদ হোসেন দুদু, মুস্তাকিম আহমদ ফরহাদ, এমাদুর রহমান ইনজাদ ও আব্দুল্লাহ আল মামুন, সদস্য নাজিম আহমদ, আব্দুল আলীম, আতিকুর রহমান রমজান প্রমূখ।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত

কুকুরকে নির্যাতনের অভিযোগে সেন্ট ক্লেয়ার শোরসের বাসিন্দা অভিযুক্ত