আমেরিকা , বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
মিশিগানের সবচেয়ে নিরাপদ শহর রচেস্টার হিলস : কাউন্সিল প্রেসিডেন্ট ওয়াটারফোর্ডে বাসচালকের সংকট, ভোগান্তিতে শিক্ষার্থীরা মিশিগানে গিফট কার্ড জালিয়াতি, অভিযুক্ত ক্যালিফোর্নিয়ার ব্যক্তি স্টার্লিং হাইটসে অ্যাম্বুলেন্স-এসইউভি সংঘর্ষে রোগীর মৃত্যু, আহত ২ মিশিগানে শীতের ঘণ্টা বাজছে, বদলে যাচ্ছে দিন-রাতের হিসাব আগাম ভোটের প্রথম দিনেই ডেট্রয়েটে নতুন রেকর্ড সাউথফিল্ডে ভাইকে গুলি করে হত্যা, অভিযুক্ত ছোট ভাই মিশিগানে ভোটের প্রচারে ট্রাম্পের নিশানায় ডেমোক্র্যাটরা দুই শিক্ষার্থীর মৃত্যু, WMU-তে ফ্রাটারনিটির কার্যক্রম স্থগিত মিশিগানে ট্রাম্পের সমাবেশে  হাজারো মানুষের ভিড় ‘বাতাসে পরিবর্তনের আভাস’  মিশিগানে বললেন ওবামা ফার্মিংটনে আজ ‘থ্রিলার’ নাচে মাতবেন ৮০ জন মিশিগানজুড়ে সশরীরে আগাম ভোটগ্রহণ শুরু মিশিগানে শিল্প ভবনে বিস্ফোরণে নিহত ১ মিশিগানে ৬ লাখ ডলারের বিটকয়েন কেলেঙ্কারি, অভিযুক্ত ইলিনয়ের ব্যক্তি অ্যান আরবারে ট্রেনের সঙ্গে এসইউভির সংঘর্ষ, তদন্ত শুরু মিশিগানে সড়ক দুর্ঘটনায় নিহত ম্যারাথন দৌড়বিদ গ্রেস নোলান ডেট্রয়েটে অপহৃত নারী উদ্ধার, গ্রেপ্তার ১ টলেডোতে রাসায়নিক ছড়িয়ে  পড়ায় সতর্কতা জারি প্যালিসেডস পারমাণবিক কেন্দ্র চালুর আগে নিরাপত্তা নিয়ে শঙ্কা

ডেট্রয়েটে দুই সৎ ভাই কিশোরকে গুলি, একজন নিহত

  • আপলোড সময় : ০২-০৮-২০২৫ ০১:৩২:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ০২-০৮-২০২৫ ০১:৩২:৩২ অপরাহ্ন
ডেট্রয়েটে দুই সৎ ভাই কিশোরকে গুলি, একজন নিহত
ডেট্রয়েট, ২ আগস্ট : শুক্রবার রাতে ডেট্রয়েট শহরে ১৩ বছর বয়সী এক কিশোর গুলিতে নিহত এবং তার সৎ ভাই আহত হয়েছে। পুলিশ বলছে, এই ঘটনায় জড়িত সন্দেহভাজনদের খোঁজে অভিযান চলছে।
ডেট্রয়েট পুলিশ বিভাগের তথ্যমতে, রাত ৯টার কিছু পর ইস্ট লান্টজ স্ট্রিট ও অ্যাংলিন এলাকার কাছে তিন কিশোর হাঁটতে বের হলে, একটি কালো রঙের গাড়ি তাদের দিকে আসে। গাড়িতে থাকা ব্যক্তিরা কিশোরদের সঙ্গে কিছু কথা বলার পর হঠাৎ গুলি চালায়। গুলিতে একজন কিশোর প্রাণ হারায়, এবং অন্যজনের হাতে মারাত্মক আঘাত লাগে। পুলিশ জানায়, আহত ও নিহত দুই কিশোর সৎ ভাই।  এখনও জানা যায়নি, নিহতরা হামলাকারীদের চিনত কি না। তদন্তের জন্য ডেট্রয়েট পুলিশ হোমিসাইড টাস্ক ফোর্স সক্রিয়ভাবে কাজ করছে।
পুলিশ অনুরোধ জানিয়েছে, কেউ যদি এই ঘটনার বিষয়ে কোনো তথ্য জানেন, তারা যেন যোগাযোগ করেন নিচের যেকোনো মাধ্যমে:
মিশিগান ক্রাইম স্টপার্স: 1-800-Speak-Up
ওয়েবসাইট: DetroitRewards.TV
ডেট্রয়েট হোমিসাইড ইউনিট: (313) 596-2260
Source & Photo: http://detroitnews.com
 

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
মিশিগানে শনিবার হ্যালোইন 

মিশিগানে শনিবার হ্যালোইন