আমেরিকা , শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬ , ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী, বলছে এনডিটিভি জনস্বার্থে ৫৬ পুলিশ কর্মকর্তাকে অবসর দিল সরকার সীতাকুণ্ডে শিপব্রেকিং ইয়ার্ডে বিষাক্ত গ্যাসে ৯ শ্রমিকের মৃত্যু ডেট্রয়েট চিড়িয়াখানায় জন্ম নেওয়া গরিলা শাবকের নাম ‘উসালা’ ঈদে মিলাদুন্নবী (সা.) ২৬ আগস্ট মার্কিন বিনিয়োগে ব্যবসাবান্ধব পরিবেশের আশ্বাস প্রধানমন্ত্রীর রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল  স্থগিত চেয়ে হাইকোর্টে রিট রাষ্ট্রপতি প্রার্থী অলি আহমদের মনোনয়নপত্র ইসিতে জমা বিপ্লব কুমারসহ ছয় পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত খুলনায় যুবদল কর্মীকে গুলি করে হত্যা সিলেটে একই বাসায় তিনজন খুন আধিপত্যবাদবিরোধী নাগরিক সমাজ’-এর আত্মপ্রকাশ বাংলাদেশ-ভারত সম্পর্কে  ‘ফ্রেশ স্টার্ট’ চায় ঢাকা প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ঢাকায় ভারতের ‘র’ প্রধান পরাগ জৈন ওয়ারেনে পৃথক দুই ঘটনায় গুলিতে নিহত ২ : সন্দেহভাজনরা গ্রেপ্তার রোজভিলে বিয়ের অনুষ্ঠানে গোলাগুলি, আহত ৫ সৌদি আরবে অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশির মৃত্যু, পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর শোক এসএসসির ফল প্রকাশ, পাসের হার ৬২ শতাংশ

মিশিগানে বাংলাদেশ : উৎসবে মাতল ওয়ারেন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৫ ০২:৪২:২৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৫ ০২:৪৩:০৭ পূর্বাহ্ন
মিশিগানে বাংলাদেশ : উৎসবে মাতল ওয়ারেন
ওয়ারেন, ৩ আগস্ট: “জন্মভূমির স্পর্শ নতুন বাসভূমে” এই আবেগঘন ও হৃদয়ছোঁয়া স্লোগানকে সামনে রেখে শুরু হয়েছে ১৬তম বাংলাদেশি-আমেরিকান ফেস্টিভ্যাল। দুই দিনব্যাপী এ আয়োজনে প্রাণের উৎসব ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ওয়ারেন সিটি স্কয়ার চত্বরে। প্রবাসী বাংলাদেশিদের অগ্রণী সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব মিশিগান (বাম)-এর উদ্যোগে আয়োজিত এই উৎসব শুধু বিনোদনেরই নয়, ছিল সংস্কৃতি, ঐতিহ্য ও প্রজন্মের মধ্যে সেতুবন্ধন তৈরির এক অনন্য প্রয়াস।
গতকাল (২ আগস্ট) সন্ধ্যা ৭টায় বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে শুরু হয় উদ্বোধনী আয়োজন। এরপর শতশত মানুষের উপস্থিতিতে শান্তির প্রতীক সাদা কবুতর উড়িয়ে ফেস্টিভ্যালের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে ঢাকার উত্তরায় বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমানের দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করে এক মিনিট নীরবতা পালন করা হয়।
বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগান (বাম)-এর উপদেষ্টা সুমন কবীরের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ সোসাইটি অফ ইউএসএ ইনক এর ট্রাস্টি বোর্ড সদস্য জুনেদ চৌধুরী (নিউ ইয়র্ক), বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল হাশিম হাসনু (নিউ ইয়র্ক), বাংলাদেশ সোসাইটি অফ ইউএসএ ইনক এর সভাপতি আতাউর রহমান সেলিম (নিউ ইয়র্ক), প্রবাসের নিউজের সম্পাদক জুয়েল সাদাত (ফ্লোরিডা), বাংলাদেশি আমেরিকান কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক বদরুজ্জামান রুহেল (নিউ ইয়র্ক), ফিটজেরাল্ড হাই স্কুলের সাবেক ফুটবল কোচ গ্যারি স্কোপ, ওয়ারেন পুলিশ ডিপার্টমেন্টের ক্যাপ্টেন ম্যাথিউ ডিলেনবেক, সিটি অফ ওয়ারেনের কাউন্সিলম্যান জোনাথন লাফার্টি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (বাম) সভাপতি জাবেদ চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (বাম) ট্রাস্টি মতিন চৌধুরী, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (বাম) উপদেষ্টা, আহাদ আহমেদ, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ মিশিগানের (বাম) উপদেষ্টা লুৎফর বারী নিয়ন। 

মেলার মাঠে সন্ধ্যার পর মানুষের ঢল নামে। তরুণ-তরুণী থেকে শুরু করে বৃদ্ধ-শিশু, সবাই পরিবার ও প্রিয়জনদের সঙ্গে মেলায় অংশ নেন। মেলায় ছিল নানা পণ্যের বাহারি স্টল এবং মুখরোচক দেশীয় খাবারের সম্ভার। প্রতিটি স্টলের সামনে ছিল উপচে পড়া ভিড়। দেশীয় খাবার আর পোশাকের স্টলে নারীদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকেই বন্ধুদের সঙ্গে ঘুরে বেড়ান, ছবি তোলেন, কেউ কেউ আবার ফেসবুক লাইভে মেলার আনন্দ ভাগ করে নেন।
প্রথম দিনেই সংগীতমঞ্চ হয়ে ওঠে প্রাণের কেন্দ্র। লোকগানের জনপ্রিয় শিল্পী শাহনাজ বেলী, বাউল সম্রাট কালা মিয়া, এবং উত্তর আমেরিকার বিভিন্ন প্রান্ত থেকে আগত সংগীতশিল্পীদের পরিবেশনায় দর্শকেরা মেতে ওঠেন গানে, নৃত্যে ও করতালিতে।
আজ দ্বিতীয় দিন, মঞ্চ মাতাবেন জনপ্রিয় আধুনিক সংগীতশিল্পী প্রতীক হাসান ও প্রীতম। সাংস্কৃতিক বৈচিত্র্য, ঐতিহ্য ও আনন্দময় উৎসবের অনন্য এ মিলনমেলা চলবে আজ রাত ১১টা পর্যন্ত।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের

গণভোটের রায় বাস্তবায়ন রাজনৈতিক দলগুলোর দায়িত্ব: মিশিগানে জুবায়ের