আমেরিকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
বঙ্গভবন ছাড়ছেন মো. সাহাবুদ্দিন, গুলশানে নিজ বাসায় নতুন ঠিকানা ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন হাফিজ উদ্দিন আহমদ রাষ্ট্রপতি সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন ম্যাকম্ব কাউন্টিতে মানব পাচার মামলায় চীনা নাগরিকের ‘নো কনটেস্ট’ আবেদন সোমবার মিশিগানে পা রাখছেন  ট্রাম্প, অর্থনীতি নিয়ে দেবেন বক্তব্য ডেট্রয়েট এমজিএম ক্যাসিনোতে ছুরিকাঘাত, আহত ৩ রাষ্ট্রপতি ইস্যুতে নাহিদের দাবি, পদত্যাগের পর গ্রেপ্তার রাষ্ট্রপতি ইস্যুতে সফর কাটছাঁট, দেশে ফিরছেন স্পিকার রাষ্ট্রপতি পদ ছাড়ছেন সাহাবুদ্দিন, পরবর্তী রাষ্ট্রপতি কে- জল্পনা তুঙ্গে ডেট্রয়েটের মহাসড়কে তিন গাড়ির সংঘর্ষ, আহত ১; গ্রেপ্তার একজন মিশিগানের একমাত্র বিষধর সাপের কামড়ে ১ ব্যক্তি আহত জামায়াতের বহিষ্কৃত নেতা গাজী নজরুল ইসলামসহ ৫ জনের বিরুদ্ধে মামলা জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল ইসলাম সাগিনাওয়ে রেস্তোরাঁয় গাড়ি ঢুকে নারী নিহত, গুরুতর আহত ২ মিশিগানে বায়ু দূষণের সতর্কতা বহাল, সোমবার থেকে উন্নতির সম্ভাবনা মিশিগানে ইসকনের চার দশকের ঐতিহ্যের রথযাত্রায় ভক্তদের ঢল বিশ্বকাপের মুকুট এবার স্পেনের মাথায় শেষ বাঁশির অপেক্ষায় ফুটবল বিশ্ব এক রথে হাজারো হৃদয়, ‘জয়  জগন্নাথ’ ধ্বনিতে মুখর হ্যামট্রাম্যাক বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরু রোববার

বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৪:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ০৪-০৮-২০২৫ ১২:২৪:৫৩ অপরাহ্ন
বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহ উদ্ধার
চট্টগ্রাম, ৪ আগস্ট : বীর মুক্তিযোদ্ধা সাবেক সেনাপ্রধান এম হারুন-অর-রশীদকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সোমবার (৪ আগস্ট) সকাল ১০টার দিকে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। তথ্যটি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের দক্ষিণ জোনের উপ-কমিশনার মো. আলমগীর হোসাইন।
তিনি বলেন, ‘গতকাল (৩ আগস্ট) রাতে তিনি একটি বিয়ের অনুষ্ঠান শেষে চট্টগ্রাম ক্লাবের একটি কক্ষে রাতযাপন করেন। আজ (৪ আগস্ট) সকালে তার সাড়াশব্দ পাওয়া যাচ্ছিল না। সকালে ক্যান্টনমেন্টের একটি অনুষ্ঠানে উনার যাওয়ার কথা ছিলো। তাই দুজন সৈনিকও এসেছিলেন।' 'পরে উনার কোনো রেসপন্স না পেয়ে রুমের দরজা ভাঙা হয়। সেখানে তাঁকে মৃত অবস্থায় পাওয়া যায়। মৃত্যুর আগে তিনি বমি করেছিলেন। বয়স হলেও তিনি অসুস্থ ছিলেন না। তাই বিষয়টি আমরা গুরুত্ব দিয়ে দেখছি।’-বলেন এই পুলিশ কর্মকর্তা। 
১৯৭০ সালের ৬ সেপ্টেম্বর পাকিস্তান মিলিটারি একাডেমির (পিএমএ) ২৪তম যুদ্ধ কোর্স থেকে পদাতিক বাহিনীতে কমিশন লাভ করেন হারুন অর রশিদ। তিনি ২০০০ সালের ২৪ ডিসেম্বর সেনাবাহিনীর প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন এবং ২০০২ সালের ১৬ জুন অবসরে যান।
এম হারুন অর রশিদ ১৯৪৮ সালে জন্মগ্রহণ করেন। তিনি চট্টগ্রামের হাটহাজারীর সন্তান। মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তাঁকে ‘বীর প্রতীক’ উপাধিতে ভূষিত করা হয়।

নিউজটি আপডেট করেছেন : Suprobhat Michigan

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
উল্টো রথে মুখর রাজধানী, সম্পন্ন  হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা

উল্টো রথে মুখর রাজধানী, সম্পন্ন  হলো শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা